হুড়মুড়িয়ে ভেঙে পড়ল গুদামের ছাদ, হাওড়ায় নিহত ৪ শ্রমিক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হাওড়ায় সাতসকালে বিপত্তি। বৃহস্পতিবার সকালে আচমকাই ভেঙে পড়ল গুদামের ছাদ। আর তাতে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মৃত্যু হল চার শ্রমিকের। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে হাওড়ার মালিপাঁচঘড়া থানার ৫২ নং জে এন মুখার্জি রোডে একটি তুলোর গোডাউনে। আর সেইসময়  গোডাউনের মধ্যে ছিলেন চার শ্রমিক ঘুমাচ্ছিলেন।  ঘুমের মধ্যেই ওই সিলিং এসে পড়ে তাদের উপরে। তখনই ঘটল বিপত্তি।

পুলিশ সূত্রে খবর, নিহত শ্রমিকরা হলেন মুকেশ রাম, ভোলা যাদব, পিন্টু রাম এবং রাজু মাহাতো। এছাড়াও বেশ কয়েকজন শ্রমিক গুদামের মধ্যে আটকে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। জোর কদমে চলছে উদ্ধারকাজ। ঘটনাস্থলে রয়েছে ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনী। তবে কী করে এমন ঘটনা ঘটল তা এখন জানা যায়নি।

পুলিশ জানিয়েছেন , ঘটনাস্থলে গিয়ে প্রথমে এক জন শ্রমিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। এরপর আরও তিনজনের নিথর দেহ উদ্ধার হয়। সূত্রের খবর,  বহুদিন রক্ষণাবেক্ষণের অভাবেই ওই গোডাউনের সিলিংটি ভেঙে পড়ে।  আসল কী কারণে ভেঙে পড়ল  ছাদ তা নিয়ে উঠছে প্রশ্ন।

প্রযুক্তিগত ত্রুটিতে পরিষেবায় বিঘ্ন, চরম ভোগান্তিতে মার্কিন ভিসা আবেদনকারীরা

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

গরমের দাপটের মাঝেই বদলাবে আবহাওয়া, বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে

বিশ্বাস, ইতিহাস ও ভ্রমণের এক অনন্য মেলবন্ধন, ঘুরে আসুন দেবভূমি হরিদ্বার

আমেরিকার সঙ্গে আলোচনা, শর্তসাপেক্ষে যুদ্ধবিরতিতে রাজি ইজরায়েল-লেবানন

৬০০০ mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে! কম দামে নতুন চমক নিয়ে হাজির HMD Vibe 2 5G

সাইবারডেক, Gen Z-র নতুন টেক ফ্যাশন নাকি ভবিষ্যতের কম্পিউটিং সিস্টেম?

চিনি পুরোপুরি ছাড়তে হবে না! রক্তে শর্করার ওঠানামা এড়াতে সহজ উপায় জানালেন চিকিৎসকরা

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

বিহারের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক রোগীর মৃত্যু

একটি পাকা চুল তুললে কি আরও বেশি চুল পাকে? জানুন আসল সত্য

দীর্ঘ বিরতির পর খুলল ইউনেস্কো স্বীকৃত ‘ফুলের উপত্যকা’, পর্যটকদের ভিড় উপচে পড়ল