হাওড়া স্টেশনে সাবওয়ের মুখে ভর সন্ধ্যায় ছিনতাই, সোনার হার নিয়ে চম্পট

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়া স্টেশনে সাবওয়ের মুখে প্রকাশ্যে ছিনতাই।এক মহিলার সোনার হার ছিনতাই করে পালাল দুষ্কৃতী। তদন্তে গোলাবাড়ি থানার(Golabari P.S.) পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সস্ত্রীক কলকাতা থেকে বাড়ি ফিরছিলেন হাওড়ার বড়গাছিয়ার বাসিন্দা বৃন্দাবন ঘোষ। তিনি পেশায় পান ব্যবসায়ী। হাওড়া স্টেশনে ১২ নম্বর সাবওয়ের মুখে তিনি বুধবার সন্ধ্যায় ব্যবসার জন্য পান কিনছিলেন। পাশে দাঁড়িয়েছিলেন তার স্ত্রী মিঠু ঘোষ। আচমকাই এক দুষ্কৃতী তার গলায় থাকা দশ গ্রাম সোনার হার ছিনিয়ে নিয়ে দৌড় দেয়। চিৎকার করে ওই ব্যবসায়ী পিছু ধাওয়া করলেও ধরা যায়নি ছিনতাইবাজকে। কান্নায় ভেঙে পড়েন মিঠু ঘোষ।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে গোলাবাড়ি থানার পুলিশ।তদন্ত শুরু করলেও অধরা ওই ছিনতাইবাজ। সাবওয়ের(Sub Way) সামনে ব্যবসা করা এক মহিলা জানান, সাবওয়েতে প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে।পুলিশের আরো নজরদারি দরকার।হাওড়া সিটি পুলিশের এক আধিকারিক জানান, ওই এলাকার সিসিটিভি(CCTV) ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।গুরুত্ব দিয়ে তদন্ত শুরু হয়েছে। মোট তিনজন ছিনতাইকারী ছিল বলে পুলিশ তদন্তে জানতে পেরেছে। খুব শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে এমনটাই দাবি করেছে পুলিশ। হাওড়া স্টেশন সংলগ্ন সাবওয়ে এলাকায় ছিনতাই এর ঘটনা বৃদ্ধি পাওয়ায় আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে ট্রেনের নিত্যযাত্রীরা।

একদল মাদক সেবনকারী দুষ্কৃতীরা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে বলে স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ।হাওড়া স্টেশন সংলগ্ন সাবওয়ে এলাকায় জিআরপি পুলিশের পাশাপাশি নজরদারি চালায় স্থানীয় গোলাবাড়ি থানা। আছে একাধিক ক্লোজ সার্কিট ক্যামেরা। সব সময় ব্যস্ত থাকে ট্রেন যাত্রীদের ভিড়ে। কিন্তু তার মাঝে অসতর্কতার সুযোগ নিয়ে এই ধরনের চিন্তাই এর ঘটনা পরপর ঘটে যাওয়ায় সকলেই পুলিশি নজরদারি জোরদার করার ওপর জোর দিচ্ছে। ওই এলাকায় স্থানীয় সমাজ বিরোধীরা কারা এই ঘটনা সঙ্গে যুক্ত তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

সংসারে সুখ-সমৃদ্ধি আনতে চান? লক্ষ্মী পুজোয় অর্পণ করুন এই ৩টি ফুল

দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য মলদ্বারের ক্যানসারের লক্ষণ? এই উপসর্গগুলি দেখা গেলেই সাবধান!

পুজোয় রোদে ঘুরে ফেশিয়াল করা মুখের জেল্লা উধাও? জানুন ত্বক ঝকঝকে করার উপায়

শারদ পূর্ণিমায় রেবতী ও হর্ষণ যোগের সংযোগ, মিলবে মা লক্ষ্মীর কৃপা

সাত ম্যাচ বাদে থামল জয় রথ, অ্যাস্টন ভিলার কাছে ফের হারল ম্যানচেস্টার সিটি

বিয়ের আটমাসের মাথায় ঘর ভাঙছে বিজয়-রশ্মিকার! জোর গুঞ্জন

প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার লোভ দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অশিক্ষক কর্মচারী

করবা চৌথে তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, কোন রাশির জাতকদের সুদিন শুরু?

মোকামার ‘ছোটে সরকার’ অনন্ত সিংহকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন নীতীশ

হাওড়া ডিভিশনে চলবে লাইন মেরামতির কাজ, বাতিল একগুচ্ছ ট্রেন

কার গাফিলতিতে চোরবাগানে বিপর্যয়? তদন্তের জন্য পৃথক সিট গঠন কলকাতা পুলিশের

ফ্রিজে ফাঙ্গাস ধরা মটন-চিকেন, পচা পনির! Balle Balle Dhaba’র লাইসেন্স বাতিল

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অ্যাকশনে পুলিশ, লক্ষাধিক টাকার হেরোইন সহ গ্রেফতার ১