পুরনো শত্রুতার জেরে পুরুষ যৌনকর্মীকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার অভিযুক্ত

অবশেষে ধূলাগড়ে পুরুষ যৌনকর্মী খুনের কিনারা করল হাওড়া সিটি থানার পুলিশ। পুরোনো শত্রুতার জেরেই এই খুন।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে ধূলাগড়ে পুরুষ যৌনকর্মী খুনের কিনারা করল হাওড়া সিটি থানার পুলিশ। পুরোনো শত্রুতার জেরেই এই খুন। পুলিশের হাতে গ্রেফতার অপরাধী। গতকাল (৯ জুন) সকালে সাঁকরাইলের ধূলাগড় ট্রাক টার্মিনালের কাছে একটি ঝোপের মধ্যে থেকে ওই পুরুষ যৌনকর্মীর দেহ উদ্ধার করে সাঁকরাইল থানার পুলিশ।

ব্যক্তির পরনে শাড়ি ছিল। মৃতের নাম গোপাল সরকার (৩৭)। বাড়ি সাঁকরাইলের আশেপাশেই। তাঁর মৃত্যুর খবর পেয়েই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কিন্তু কে বা কারা তাঁকে খুন করল, তার রহস্য কিনারা করতে পারছিল না পুলিশ। এই ঘটনার তদন্তে নেমে সিটি পুলিশের পক্ষ থেকে একটি টিম তৈরি করা হয়। এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। ওই সিসিটিভি ফুটেজের সূত্র ধরে পুলিশ অবশেষে খুনির সন্ধান পায়। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ব্যক্তির নাম হ্যাপি কুমার সিংহ। বিহারের বাসিন্দা। তাঁকে বুধবার (১০ জুন) বুধবার হাওড়া আদালতে তোলা হয়েছে।

হাওড়া সিটি পুলিশের ডিসি সাউথ গণেশ বিশ্বাস জানিয়েছেন, পুলিশ নিজস্ব সোর্স ও সিসিটিভি ফুটেজ দেখে ওই ব্যক্তিকে সনাক্ত করেছে। সে যৌনকর্মী গোপালকে গলায় গামছার ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে খুন করেছে। বর্তমানে তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের কথায়, পুরানো শত্রুতার জেরেই এই খুন। ধৃত যুবক সবটা স্বীকার করেছে। আজ তাঁকে হাওড়া আদালতে তোলা হলে তাঁকে হেফাজতে রাখার আবেদন করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। যার ভিত্তিতে পুলিশ তধন্ত শুরু হয়েছে। তাঁকে পুলিশি হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। যুবকের পরনে শাড়ি দেখে পুলিশের অনুমান, সে যৌন ব্যবসার সঙ্গে যুক্ত ছিল। আততায়ী তাঁর পূর্ব পরিচিত। টাকা পয়সা নিয়ে গন্ডগোলের জেরে তাঁকে খুন করা হয়েছে।

মুজাফফরাবাদের কাছে ভেঙে পড়ল পাক সেনার হেলিকপ্টার, মৃত ২১

সন্ধ্যা হলেই মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে? বানিয়ে ফেলুন ক্রিস্পি ক্যালামারি রিংস

যানজট নিয়ন্ত্রণে পুরুলিয়া বড় পদক্ষেপ, চালু অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে দুর্যোগ! হার মানবে ছাতা, জারি লাল সতর্কতা

পিতৃহারা অনুজয় চট্টোপাধ্যায়, কান্নায় ভেঙে পড়লেন ‘দ্য একেন’-খ্যাত অভিনেতা

যৌতুকে বুলেট ও ২ লক্ষ টাকা না মেলায় রণক্ষেত্র, বিয়ের মণ্ডপেই হাতাহাতি বর-কনেপক্ষের

মুম্বই এয়ারপোর্টে যাত্রীদের বসা আটকাতে বেঞ্চে জল ঢাললেন কর্মী, নেপথ্যে কী কারণ?

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

আর মাত্র কয়েকদিন পরেই শুরু মহারণ, বিশ্বকাপে প্রথম পাকিস্তানের মুখোমুখি হবে ভারত

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ সদস্য স্বপন সমাদ্দার গ্রেফতার

কাকমারী সীমান্তে জিরো পয়েন্টে কাঁটাতারের বেড়া দেওয়ার দাবিতে কৃষকদের বিক্ষোভ