ঘর থেকে উদ্ধার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ, কী কারণে আত্মহত্যা?

Share:

নিজস্ব প্রতিনিধি: শুরু হয়ে গিয়েছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। বৃহস্পতিবার ছিল প্রথম ভাষার পরীক্ষা। এদিনই ঘটে গেল একটা মর্মান্তিক ঘটনা।  নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার গোটরা গ্রাম পঞ্চায়েতের বাগুন্ডী গ্রামে। 

জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমা বসিরহাটে থানার গোটরা গ্রাম পঞ্চায়েতের বাগুন্ডী গ্রামের বাসিন্দা ঈশিতা চক্রবর্তী (১৮)। বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিকে তাঁর বাংলা পরীক্ষা ছিল। বাড়িতে ফিরে নিজের ঘরেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে সে। কিন্তু কী কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। পরীক্ষা ভালো হয়নি নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা স্পষ্ট নয়।

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে নিজের ঘরে যায় ঈশিতা। পড়াশোনা করছে ভেবে রাতে কেউ ডাকাডাকি করেনি। কিন্তু  সকাল থেকে বেশ কয়েকবার ডাকাডাকি করা হলেও দরজা না খোলায় সন্দেহ হয় পরিবারের সদস্যদের। তাঁরা দরজা ভেঙে ঘরে ঢুকে দেখে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে ঈশিতা। এরপরেই পুলিশে খবর দেয় পরিবার। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে বসিরহাট থানার পুলিশ। তাঁরা এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গিয়েছে। মৃতদেহটি বসিরহাট স্বাস্থ্য জেলার মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হলে তাঁরা কিছুই জানাতে পারেনি। কেন এই ঘটনা ঘটলো, তা তদন্ত করে দেখছে পুলিশ।  ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই জানা যাবে সঠিক তথ্য।

বাইশ গজের পরে বীরেন্দ্র শেওয়াগের নতুন ইনিংস, সঞ্চালকের ভূমিকায় ‘বীরু’

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

প্রধান শিক্ষককে পেটানোর শাস্তি, জলপাইগুড়ির স্কুল থেকে ছাত্রদের টিসি ধরানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

নেশায় বুঁদ হওয়ার পালা, এবার আয়ুর্বেদিক ‘হুক্কা’ নিয়ে হাজির বাবা রামদেব

BRICS Summit: পুতিনকে তামিল বইয়ের রুশ সংস্করণ উপহার মোদির

৬৭ বছরে ফের মা হচ্ছেন বলি অভিনেত্রী! খবর প্রকাশ্যে আসতেই শোরগোল

কলকাতা হাইকোর্টের নির্দেশে অফিস ছাড়া হচ্ছেন অভিষেক!

‘গুজরাত কি পাকিস্তানে?’ ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতর্কে ক্ষোভ প্রকাশ পরেশ রাওয়ালের

হাসিনা জমানায় ভারতের সঙ্গে হওয়া ১০১ সমঝোতা চুক্তি বাতিলের পথে তারেক সরকার!

Black Money দিয়েই শহরে বেআইনি বহুতল নির্মাণ! CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

এসআইআর নোটিস পেলেন সুপারস্টার মহেশ বাবু, ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

রাতে ঘুমন্ত স্ত্রী-তিন কন্যাকে মাথা থেঁতলে খুন, সকালে বাবাকে চা দিয়েই ফেরার ঘাতক

DRS নিয়ে বৈভবকে খোঁচা ইশানের, ‘ভবিষ্যৎ অধিনায়ক’ বলতেই পাল্টা জবাব ‘বেবি বস’-এর

সুজিত বসুর ছেলের রেস্তরাঁয় খাদ্য সুরক্ষা দফতরের অভিযান, উদ্ধার ৭০ কেজি পচা মাংস