উচ্চ মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় সিলেবাসের বাইরে ৩ প্রশ্ন, বিতর্ক উঠতেই কী জানাল সংসদ?

উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের অঙ্কের প্রশ্নপত্র সিলেবাসের বাইরে থেকে এসেছে বলেই অভিযোগ অধিকাংশ পরীক্ষার্থীর। যা নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাধ্যমিক শেষ হতেই শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার। ১২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই পরীক্ষা। তবে চলতি বছর থেকেই সেমিস্টার পদ্ধতিতে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সুতরাং একাদশ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পরীক্ষার্থীদের মোট চারটি সেমিস্টার দিতে হচ্ছে। এটাই শেষ সেমিস্টার। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ছিল উচ্চমাধ্যমিকের অঙ্ক পরীক্ষা। এই বিষয়টি নিয়ে ৮ থেকে আশি সবার ভয়। স্বাভাবিক ভাবেই এই পরীক্ষার আগে পরীক্ষার্থীদের মধ্যে ভয় বিরাজ করে। প্রশ্ন কেমন হবে, সেই নিয়ে থাকে উচ্চ টেনশন। তবে সেই চাপ আরও বাড়ল প্রশ্ন হাতে পাওয়ার পর।

দাবি উঠেছে, অঙ্ক প্রশ্নপত্র যথেষ্ঠ কঠিন ছিল, সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন করা হয়েছে। তাতেই চটেছেন শিক্ষার্থীরা। উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের অঙ্কের প্রশ্নপত্র সিলেবাসের বাইরে থেকে এসেছে বলেই অভিযোগ অধিকাংশ পরীক্ষার্থীর। যা নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। দাবি, প্রশ্নপত্রের ২(b), ১১ (b), ১১(c)-সহ আরও একটি প্রশ্ন সিলেবাস বহির্ভূত ছিল। ৩টি সিলেবাস বহির্ভূত প্রশ্নের পাশাপাশি, বেশ কিছু প্রশ্নপত্র ছিল যা নির্দিষ্ট জায়গার মধ্যে উত্তর করা সম্ভব ছিল না বলেই অভিযোগ। তবে এ অভিযোগের প্রতিক্রিয়া জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদ থেকে জানানো হয়েছে যে, এই তিনটি প্রশ্নের উত্তর যে পরীক্ষার্থীরা দেওয়ার চেষ্টা করেছেন, তাঁদের পূর্ণ নম্বর দেওয়া হবে। তিনটি প্রশ্নে ২ নম্বর, ২ নম্বর এবং ৪ নম্বর মিলিয়ে মোট ১০ নম্বর ছিল। পুরো নম্বরই পাবে পরীক্ষার্থীরা।

সংসদ আরও জানিয়েছে, পরীক্ষার্থীদের অভিযোগ নিয়ে সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করা হচ্ছে এবং অভিযোগের সত্যতা নিশ্চিত করা হয়েছে। কাউন্সিল সর্বদা শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। তাই নজর রাখা হবে, যাতে কোনও পরীক্ষার্থী তাদের অধিকার থেকে বঞ্চিত না হন। তাই যাঁরা এই তিনটি প্রশ্নের যদি উত্তর দেওয়ার চেষ্টা করবেন, তাঁদের পূর্ণ ১০ নম্বর দেওয়া হবে বলেই সিদ্ধান্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার