মেধাতালিকায় তাক লাগাল বাঁকুড়ার যমজ ভাই অনিক-অনীশ

Share:

নিজস্ব প্রতিনিধি,বাঁকুড়া: জন্ম হয়েছিল প্রায় একসঙ্গে, শুধু কয়েক সেকেন্ড এদিক ওদিক। ছোট থেকেই একসঙ্গে খেলাধুলা, পড়াশোনা। তাদের টান যাকে বলে আত্মিক টান। দুবছর আগে মাধ্যমিক পরীক্ষায় এক ভাই হয়েছিল চতুর্থ, অন্য ভাই ষষ্ঠ। এই টুকু পার্থক্যও বোধহয় মন থেকে মানতে পারেনি অনিক আর অনীশ। তাই উচ্চমাধ্যমিকে প্রথম দশে তো থাকলেনই, র‍্যাঙ্কও হল এক।

মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও মেধা তালিকায় জায়গা করে নিয়েছে যমজ দুই ভাই। বাঁকুড়ার বাসিন্দা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ছাত্র অনীশ ও অনিক বারুই। ২০২৩ সালে মাধ্যমিক পরীক্ষা দিয়ে চতুর্থ ও ষষ্ঠ স্থানে পেয়েছিল তাঁরা। উচ্চ মাধ্যমিকেও থাকল মেধাতালিকাতেই। দু’জনেই পেল নবম স্থান। দুজনেরই প্রাপ্ত নম্বর ৪৮৯। শতাংশের বিচারে ৯৭.৮ শতাংশ।

ছোটবেলা থেকেই লেখাপড়ার দিকে খুব আগ্রহ। কোনওদিন বলতে হত না পড়তে বসার কথা। পরিবারের সদস্যরা জানতেন মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকেও ভাল ফল করবে ছেলেরা। তাই হল। তবে দুজনেই যে একই নম্বর পাবেন তা কল্পনাতেও ছিল না। স্বভাবতই পরিবার, পাড়া প্রতিবেশী অত্যন্ত খুশি।

এছাড়াও উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় থেকে রয়েছে অদ্রিচ গুপ্ত এবং রফিদ রানা লস্কর। দুজনেই ৪৯০ পেয়ে অষ্টম স্থানে রয়েছেন। অদ্রিচ ও রফিদও নরেন্দ্রপুর থেকে মাধ্যমিকের মেধাতালিকায় ছিল।

বিপ্রদীপ জানা, সৌম্যসুন্দর রায়, অঙ্কুর ঘোষ, জিষ্ণু ঘোষ, নাজফর রহমান, সায়ক বিশ্বাস, সত্যম বণিক, আদ্রিজা জানা, পবিত্র মণ্ডল, অর্ক মণ্ডল, তনয় টিকাদার, অনীক বাড়ুই, অনীশ বাড়ুই, শৌনক বন্দ্যোপাধ্যায়, সৃজিতা দত্ত, সপ্তর্ষি পাঁজা সকলেই চলতি বছরের উচ্চ মাধ্যমিকে নবম স্থানে রয়েছেন।

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

হরিশ্চন্দ্রপুর ঘোড়াগাড়ি ষ্ট্যান্ডে গজিয়ে ওঠা অবৈধ নির্মাণ ভাঙা শুরু প্রশাসনের

ইউনেস্কোর নাম ভাঙিয়ে টাকা আয়, দু’সপ্তাহের রক্ষাকবচ পেলেন সস্ত্রীক ইন্দ্রনীল সেন

বারাসত গভর্নমেন্ট কলেজের ভেতর থেকে উদ্ধার প্রচুর পরিমাণে কন্ডোম ও মদের বোতল

এমবাপেকে আটকাতে একসঙ্গে ৩ গোলরক্ষককে খেলাচ্ছে ইরাক!

নয়াদিল্লির উদ্বেগ বাড়িয়ে আচমকাই চিন সফরে তারেক রহমান

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

রাজ্যে আরও চারটি নতুন মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গে এইমস, ঘোষণা অর্থমন্ত্রীর

কোচিং সেন্টারে ভয়াবহ আগুনে মৃত ১৩, প্রাণ বাঁচাতে ছাদ থেকে লাফ শিক্ষার্থীদের

তৃণমূলের প্রথম জেতা জেলা পরিষদ হাতছাড়া, ক্ষমতায় এল বিজেপি

DA ২০% বৃদ্ধি পাওয়ায় মিষ্টি বিতরণে মেতে উঠলেন সরকারি কর্মচারীরা