ব্যবসায়ীর কাছ থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, রাতে হানা আয়কর বিভাগের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নির্বাচনের মাঝেই বনগাঁয়  ঘটল চাঞ্চল্যকর ঘটনা।  এক ব্যবসায়ীর কাছ  থেকে উদ্ধার হল লক্ষ লক্ষ টাকা। বর্তমানে এই টাকার উৎস জানতে ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে আয়কর দফতরের তিনজন আধিকারিকরা। গভীর রাত থেকেই দফায় দফায় তল্লাশি শুরু হয়েছে ব্যবসায়ীর  বাড়িতে।

তল্লাশির পর দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে ওই ব্যবসায়ীকে। সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশের কাছে খবর আসে  বনগাঁ বাটার মোড় সংলগ্ন কুমারেশ হালদার নামে এক ব্যবসায়ীর বাড়িতে রয়েছে লক্ষ লক্ষ টাকা । এরপরেই বনগাঁ থানার পুলিশ ওই ব্যবসায়ীর ঘরে এসে তল্লাশি শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে নির্বাচন কমিশনের কয়েক জন আধিকারিক।

তবে  তাদের জেরায় ব্যবসায়ী কুমারেশ হালদার কোনরকম সদ উত্তর না দিতে পারলে খবর দেওয়া হয় কেন্দ্রীয় আয়কর বিভাগে। রাত রাত তিনটে নাগাদ কেন্দ্রীয় আয়কর বিভাগের কর্মীরা ওই  ব্যবসায়ীর বাড়িতে যায়। তাকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে। সূত্রের খবর ওই ব্যবসায়ীর কাছে প্রায় ২০ থেকে ২২ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। এই টাকা কার, কোনও বৈধ কাগজপত্র আছে কিনা, তা জানতে তৎপর আয়কর বিভাগের তিন সদস্যের দল। 

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে খাবার না মেলায় অগত্যা রাস্তার ধারে পড়ে থাকা মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে