রাজ্যে উদ্ধার বিপুল পরিমাণ জাল নোট, টাকার অঙ্ক জানলে অবাক হবেন

Share:

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট : অভিযান চালিয়ে বিপুল পরিমাণে জাল নোট উদ্ধারে সাফল্য রাজ্য পুলিশের। বাংলাদেশ সীমান্ত লাগোয়া বসিরহাট এলাকা থেকে বিপুল পরিমাণে জাল নোট উদ্ধার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে, জাল নোট উদ্ধারে আসরে নেমেছে পুলিশ। সেই অভিযানে নেমেই খোঁজ পেয়ে বসিরহাটের মাটিয়ার একটি বাড়িতে হানা দিয়ে প্রায় ৩৪ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় ১ জনকে গ্রেফতারও করেছে পুলিশ।

জানা গিয়েছে, এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার করার পর থেকেই খোঁজ নেই বাড়ির মালিকের। কিন্তু ঘটনাস্থল থেকে মূল অভিযুক্তের ভাই শেখ আবুল রাজাকে গ্রেফতার করা হয়েছে। গোপন সূত্রে জাল নোটের খবর এসেছিল পুলিশের কাছে। সেই খবর পেয়েই শনিবার মধ্যরাতে মাটিয়ার খোলাপোতা মথুরাপুরের একটি বাড়িতে যৌথভাবে হানা দেয় মাটিয়া থানা ও বসিরহাট পুলিশের একটি বিশেষ টিম। ওই বাড়িতে সেই সময় মূল অভিযুক্ত না থাকলেও বাড়ি থেকে উদ্ধার হয় প্রায় ৩৩ লক্ষ ৫৬ হাজার ৩০০ টাকার জাল নোট। পুলিশ সূত্রে খবর, ওই জাল নোটের মধ্যে ২০০, ৫০০ এবং ২০০০-র নোট রয়েছে। একসঙ্গে এত জাল টাকা দেখেই চক্ষু চরকগাছ পুলিশেরও।

বাড়ির মালিক তথা মূল অভিযুক্তের খোঁজ মেলেনি। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। কিন্তু এই বিপুল পরিমাণে জাল নোট কোথা থেকে এসেছে, কেনই বা বাড়িতে মজুত করে রাখা হচ্ছিল, জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কোথাও পাচারের জন্য সেই টাকা মজুত করা হচ্ছিল জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। সাম্প্রতিক অতীতে একসঙ্গে এক জায়গায় এত পরিমাণে জাল নোট উদ্ধার হয়ে বলে মনে করতে পারছেন না তদন্তকারীরা। অভিযুক্ত কবে থেকে জাল নোটের সঙ্গে রয়েছে তাও জানার চেষ্টা করছে তদন্তকারী অফিসাররা।

মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার বিমানে বিপত্তি, টার্বুলেন্সে পরে জখম যাত্রীরা

নারকেলডাঙায় বহুতল আবাসনের কার্নিশ থেকে উদ্ধার ব্যবসায়ী রক্তাক্ত দেহ

ক্লাসরুমে নাক ডেকে ঘুমোচ্ছেন শিক্ষক, মোবাইল হাতে মগ্ন খুদেরা, ভাইরাল ভিডিও

বিষ্ণুপুরে কৃষ্ণ মন্দিরের বকুল-বেদীতে লাল চন্দনের পায়ের ছাপ, অলৌকিক কাণ্ড ঘিরে চাঞ্চল্য

মাত্র ১৮ বছর বয়সে প্রফেসর, ইতিহাস গড়ে গিনেস বুকে মার্কিন তরুণ, ভাঙলেন ৩০৬ বছরের রেকর্ড

চোখের চিকিৎসায় মিলবে বিদেশ যাওয়ার অনুমতি? বুধবার হাইকোর্টে অভিষেকের ভাগ্য নির্ধারণ

বিপাকে হুমায়ুন, চেক বাউন্স কাণ্ডে আইনি নোটিস পাঠাল মহমেডান ক্লাব

ওজন কমাতে পারফেক্ট  স্ন্যাক্স, ঝটপট বানিয়ে নিন তেল ছাড়া কাবলি চিকেন স্যালাড

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

কাকলিদের অস্বস্তি বাড়িয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন না তাহের-খলিলুররা!

তৃষাকে নিয়ে কুরুচিকর মন্তব্য, গ্রেফতার উদয়নিধি স্ট্যালিন

শুভেন্দুর চিনার পার্কের বাড়ি রেকি করেছিল ধৃত জঙ্গি হামিম!