রাজধানী এক্সপ্রেস থেকে উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা, আটক ১

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিমানের পর এবার প্রথম শ্রেণীর ট্রেন থেকে উদ্ধার হল বিপুল পরিমাণে গাঁজা। ঘটনাটি ঘটেছে রাজধানী এক্সপ্রেসে । সেখান থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার  হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে গোয়েন্দা দফতরের আধিকারিকরা  বুধবার রাতে ডাউন ডিব্রুগঢ়-নয়া দিল্লি রাজধানী এক্সপ্রেসে তল্লাশি শুরু করে। আর তখন উদ্ধার হয় বিপুল পরিমাণে গাঁজা।

বুধবার রাজধানী এক্সপ্রেস নিউ আলিপুরদুয়ার স্টেশনে আসতেই শুরু হিয় তল্লাশি। আর তাতে বড় সাফল্য পেল গোয়েন্দা বিভাগ। ট্রেনের বি-১ কামরার বেড রোল রাখার বাক্সের মধ্যে চারটি ট্রলি প্রথমে নজরে আসে গোয়েন্দা দফতরের আধিকারিকদের। তারপর সেই ট্রলি খুলতেই উদ্ধার বিপুল পরিমাণে গাঁজা। মোট ১১টি গাঁজার প্যাকেট উদ্ধার হয়েছে। প্রায় ৯৯ কেজি ওই গাঁজার আনুমানিক সাম ৯ লাখ ৯০ হাজার টাকা। এই গাঁজা এখন বাজেয়াপ্ত করেছে আলিপুরদুয়ারের সিবিআই টিম।

জানা গিয়েছে, এই ঘটনার সঙ্গে যুক্ত এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ধৃত ব্যক্তি হলেন বছর ২৫- এর কুশল কুমার। তিনি পঞ্জাবের গুরুদাসপুর জেলা বাসিন্দা। বর্তমানে তাঁকে নিউ কোচবিহারে জিআরপি থানায় রাখা হয়েছে। প্রশ্ন উঠছে, এই গাঁজা তিনি কোথায় পাচার করছিলেন? এই পাচার চক্রের সঙ্গে কারা যুক্ত রয়েছ ? এই ঘটনা নিয়ে গোয়েন্দা দফতর তদন্ত শুরু করেছে।   

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু