পাঁচলায় গাড়ি থেকে উদ্ধার টাকার পাহাড়, আটক তিন কংগ্রেস বিধায়ক

উদ্ধার হওয়া টাকার অধিকাংশই ৫০০ টাকার নোট। টাকা গুণতে মেশিনও এনেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার পরে এবার হাওড়ার পাঁচলা। ফ্ল্যাটের জায়গায় গাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ টাকা। শনিবার রাতে তল্লাশি চালাতে গিয়েই ওই বিপুল পরিমাণ টাকার সন্ধান পেয়েছে পুলিশ। উদ্ধার হওয়া টাকার অধিকাংশই ৫০০ টাকার নোট। টাকা গুণতে মেশিনও এনেছে পুলিশ। গাড়ি থেকে আটক করা হয়েছে ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ককে। ওই বিপুল পরিমাণ টাকার কোনও নথি দেখাতে না পারার কারণেই তাঁদের আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। গাড়ির চালক ও আরও একজনকেও আটক করা হয়েছে।  

হাওড়া গ্রামীণ পুলিশের সুপার  (Howrah Rural Police Super) স্বাতী ভাঙ্গালিয়া (Swati Bhangalia) জানিয়েছেন, অন্যান্য দিনের মতো এদিনও রাতে পাঁচলার রানিহাটি মোড়ে গাড়িতে তল্লাশি চালানো হচ্ছিল। আচমকাই জেলা পুলিশের পদস্থ আধিকারিকদের কাছে গোপন সূত্রে খবর আসে ঝাড়খণ্ডের একটি গাড়িতে বিপুল টাকা পাচার হচ্ছে। আর ওই খবর পাওয়ার পরেই পাঁচলার রানিহাটি মোড়ের কাছে ঝাড়খণ্ডের জামতাড়ার বিধায়কের বোর্ড লাগানো একটি গাড়িকে (JH 09AQ 0016) থামান তল্লাশির দায়িত্ব থাকা পুলিশ আধিকারিকরা। গাড়ির ভিতর থেকে এক ব্যক্তি নিজেকে জামতাড়ার বিধায়ক ইরফান আনসারি হিসেবে পরিচয় দেন। যদিও তাতে তল্লাশি থেকে রেহাই মেলেনি। তল্লাশি চালাতে গিয়ে পুলিশের চোখ ছানাবড়া হয়ে যায়। গাড়ির ভিতরে প্রচুর ৫০০ টাকার নোটের বান্ডিল। কোথা থেকে টাকা আনা হয়েছে, কোথায় যাচ্ছে তা নিয়ে গাড়ির আরোহীদের কাছ থেকে কোনও সদুত্তর পাননি পুলিশ আধিকারিকরা। তার পরে ওই গাড়ি ও গাড়িতে থাকা পাঁচজনকে পাঁচলা থানায় নিয়ে যাওয়া হয়। গাড়ি থেকে যে তিন কংগ্রেস বিধায়ককে আটক করা হয়েছে তাঁরা হলেন ইরফান আনসারি (Irfan Ansari) রাজেশ কচ্ছপ (Rajesh Kacchap) ও নমন বিক্সাল কোঙ্গারি (Naman Bixal Kongari)। এদের মধ্যে ইরফান আনসারি ((Irfan Ansari) ঝাড়খণ্ডের জামতাড়া, রাজেশ কচ্ছপ ((Rajesh Kacchap) খিজরি ও নমন বিক্সাল কোঙ্গারি (Naman Bixal Kongari) কোলেবিড়ার বিধায়ক।

এদিন ঝাড়খণ্ডের (Jharkhand) তিন কংগ্রেস বিধায়কের (Congress Mla) গাড়ি থেকে লক্ষ-লক্ষ টাকা উদ্ধার করার ঘটনার ছবি টুইট করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস (AITC) । সেই সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকেও (Enforcement Directorate) খোঁচা দিয়ে বলা হয়েছে, ইডি কী ব্যক্তি বিশেষের ক্ষেত্রে সক্রিয় হয়?

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং