বস্তা খুলতে বেরিয়ে এল ভর্তি ভর্তি প্যাকেট, দেখেই ব্যবস্থা নিল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি :  পুলিশের চোখে ধুলো দিয়ে মহারাষ্ট্রে গাঁজা পাচার করার পরিকল্পনা করেছিল দুষ্কৃতীরা। কিন্তু পুলিশের সতর্ক দৃষ্টি এড়িয়ে পাচার কার্য সম্পন্ন করতে পারেনি অভিযুক্তরা। এনজিপি থানার পুলিশের হাতে ধরা পড়ে যায় বিপুল পরিমাণ গাঁজা। এই অবৈধ জিনিস পাচার করার অভিযোগে ২ জনকে গ্রেফতারও করেছে এনজিপি থানার পুলিশ।

জানা গিয়েছে, গোপন সূত্রে গাঁজা পাচারের খবর এসেছিল থানায়। সেই খবরের ভিত্তিতে ফুলবাড়ি সংলগ্ন জিয়াগঞ্জ এলাকায় অভিযান চালায় এনজিপি থানার পুলিশ। রাতের বেলায় একটি পণ্যবাহী ট্রাক দেখে সন্দেহ হয় তাঁদের। সেই ট্রাক আটকে তল্লাশি করতেই উদ্ধার হয় প্রায় ১৮৬ কেজি গাঁজা। এই ঘটনার গাড়ি চালক ও খালাসিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতরা সমীর তুকারাম ও নিলেশ পান্ডুরাঙ্গা বারাডে মহারাষ্ট্রের পুনের বাসিন্দা বলে জানা গিয়েছে।

ট্রাকটি আটকে তল্লাশি চালানোর সময় বেশ কয়েকটি কয়েকটি বস্তা নজরে আসে পুলিশের। সেগুলো খুলতেই বেড়িয়ে আসে প্যাকেট প্যাকেট গাঁজা। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ প্রায় ১৮৬ কেজি। যার বাজার মূল্য প্রায় ২০ লক্ষ টাকা। অসম থেকে মহারাষ্ট্রের উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল এই গাঁজা। কিন্তু পুলিশের সতর্ক দৃষ্টিতে সফল হয়নি পাচারকারীরা। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা জানার চেষ্টা করছে পুলিশ।

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেই বিহারে গাঁজা পাচার রুখেছিল খড়িবাড়ি পুলিশ। তখনও প্রায় ১৭৫ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছিল। ওই ঘটনায় দিনহাটার ২ জনকে গ্রেফতার করেছিল পুলিশ।

রোগীর শরীর নয়, বদলে যায় জীবনযাত্রা! বাড়ছে এই ক্যানসারের ঝুঁকি

প্রশিক্ষণের সময়ে ভেঙে পড়ল রাশিয়ার পরমাণু অস্ত্র বহনকারী বোমারু বিমান, মৃত ৬

পুজোয় চলে যান চা-বাগানের স্বর্গে! সবুজের আমেজে প্রাণ ভরে কাটান ছুটি

পুজোর সাজে বাঙালিয়ানা, আজও অমলিন বাংলার এই ৭ শাড়ি

খালি হবে সিন্দুক, অশান্তি পিছু ছাড়বে না! আজই রান্নাঘরের স্ল্যাব থেকে সরান ৪ জিনিস

খোসা-সহ খাচ্ছেন এই ৮ ফল? সুস্থ থাকতে ভালভাবে পরিষ্কার করে নিন

মুঠোমুঠো ক্যালসিয়াম খাচ্ছেন, অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি

জম্মুর কাঠুয়ায় সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত চার সহকর্মী

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির পড়ুয়া, ‘ঘৃণ্য অপরাধে’ স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ড আদালতের

পণের বলি! বিয়ের চার মাসের মধ্যেই আত্মঘাতী ২৪ বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ার

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার