মুর্শিদাবাদে নির্বাচনী প্রচারে গিয়ে আক্রান্ত হুমায়ুন কবীর, যুবকের কীর্তিতে হুলস্থূল

গতকাল (১৬ এপ্রিল) রাতে মুর্শিদাবাদের নওদাতে প্রচারে গিয়ে আক্রান্ত হয়েছেন 'আমজনতা উন্নয়ন পার্টি'র চেয়ার ম্যান হুমায়ুন কবীর।

Share:

নিজস্ব প্রতিনিধি: হুমায়ুন কবীরের নিরাপত্তার দায়িত্বে এখন কেন্দ্রীয় বাহিনী। কিন্তু এবার কেন্দ্রীয় নিরাপত্তা বেষ্টনী এড়িয়েই স্টেজে উঠে হুমায়ুনকে জাপটে ধরলেন এক অজানা যুবক। করলেন টানাটানি! হুলস্থুল কাণ্ড! ছাব্বিশের বিধানসভা নির্বাচনে যেন বিতর্ক পিছু ছাড়ছে না হুমায়ুন কবীরের। কখনও মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে, কখনও ভিডিওকে কেন্দ্র করে আবার কখনও হেলিকপ্টারে করে প্রচারের কারণে, বারবার বিতর্কে নাম জড়াচ্ছে তাঁর। তবে এবার নিজের জেলা মুর্শিদাবাদেই প্রচারে গিয়ে আক্রান্ত হলেন হুমায়ুন কবীর। সূত্রের খবর, গতকাল (১৬ এপ্রিল) রাতে মুর্শিদাবাদের নওদাতে প্রচারে গিয়ে আক্রান্ত হয়েছেন ‘আমজনতা উন্নয়ন পার্টি’র চেয়ার ম্যান হুমায়ুন কবীর। যার ফলে হুমায়ুনের নিরাপত্তায় বড়সড় ত্রুটির অভিযোগ উঠেছে। যদিও বড় কোনও ঘটনা ঘটেনি। তার আগেই ‘আক্রমণকারী’কে সরিয়ে নেয় হুমায়ুনের নিরাপত্তার দায়িত্বে থাকা রক্ষীরা। তাকে কিছুক্ষন জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয় হুমায়ুনের নিরাপত্তারক্ষী এবং স্থানীয় থানার পুলিশ। তবে  এই ঘটনায় হুমায়ুন এখনও পর্যন্ত কারও বিরুদ্ধে কোনও লিখিত অভিযোগ দায়ের করেননি। 

জানা গিয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদের দু’টি বিধানসভা কেন্দ্র নওদা এবং রেজিনগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ‘আম জনতা উন্নয়ন পার্টি’র চেয়ারম্যান হুমায়ুন কবীর। সেইমতো জোরকদমে প্রচার শুরু করেছেন তিনি। বৃহস্পতিবার রাতে নওদার গোঘাট ন’নম্বর চাঁদপুর এলাকায় একটি নির্বাচনী জনসভা ছিল তাঁর। কিন্তু তাঁর বক্তব্যের মাঝেই ঘটে যায় বিপত্তি। তিনি বক্তব্য শুরু করতেই দর্শকাসনে থাকা এক যুবক হঠাৎই লাফিয়ে স্টেজে উঠে পড়েন এবং হুমায়ুন কবীরকে পেটের কাছ থেকে চেপে ধরে টানাটানি করতে শুরু করেন। ঘটনায় প্রাথমিকভাবে অবাক হয়ে যান হুমায়ুন কবীর। নিজের কাছ থেকে যুবককে ছাড়ানোর আগেই তাঁর দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীরা ওই যুবককে জাপটে ধরে ফেলেন এবং স্টেজের পেছনে নিয়ে যান।

উল্লেখ্য, হুমায়ুন কবীর দীর্ঘ রাজনৈতিক জীবনে রাজ্যের দেওয়া নিরাপত্তারক্ষী পেয়েছেন। কিন্তু গত ৪ মার্চ তাঁকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কিন্তু সেই নিরাপত্তা এড়িয়েই হুমায়ুনের কাছে চলে গেলেন যুবক। বর্তমানে তাঁর বাড়িতে ১৭ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রয়েছেন। যার মধ্যে একজন জওয়ান ২৪ ঘণ্টা সেন্ট্রি ডিউটি করেন। এছাড়া, হুমায়ুন কবীরের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর ৫-৭ জন জওয়ান সবসময় থাকেন। আর কেন্দ্রের নিরাপত্তা পাওয়ার পরেই রাজ্য তাঁর নিরাপত্তা তুলে নিয়েছে। কিন্তু কেন্দ্র সরকারের দেওয়া ওয়াই প্লাস নিরাপত্তা পাওয়া সত্ত্বেও কীভাবে একজন যুবক নিরাপত্তা বেষ্টনী এড়িয়ে হুমায়ুন কবীরের কাছে পৌঁছে গেল, শুধু তাই নয়, স্টেজে উঠে তাঁকে টানাটানি করতে শুরু করে দিল, তাই নিয়েই এখন প্রশ্ন উঠছে। তবে এই বিষয়ে হুমায়ুনের বক্তব্য, নতুন রাজনৈতিক দল এবং বাবরি মসজিদ তৈরি করার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই কিছু মানুষ টার পেছনে পড়ে রয়েছে। তবে এই ঘটনাকে নিয়ে তিনি একেবারেই আতঙ্কিত বা ভীত নন। শুক্রবার থেকে আবারও স্বাভাবিক ছন্দেই নির্বাচনী প্রচার চালাবেন তিনি।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে