‘বাবরি মসজিদ গড়তে সমর্থন পাচ্ছি সৌদি আরব থেকেও’, বিস্ফোরক দাবি হুমায়ুন কবীরের

Share:

নিজস্ব প্রতিনিধি: মুর্শিদাবাদের হুমায়ুন কবীরের বাবরি মসজিদ গড়ার চক্রান্তের পেছনে রয়েছেন সৌদি আরবের দুজন। দল থেকে সাসপেন্ড হওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় এ কথা স্বীকার করে নিলেন মুর্শিদাবাদ জেলার ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তার দাবি শুধু রাজ্যের দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা হাওড়া, হুগলী, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ জেলা নয়, দেশের বহু প্রান্ত সহ এমনকি সৌদি আরব(Saudi Arab) থেকেও তাকে পূর্ণ সমর্থন জানানো হচ্ছে এই বাবরি মসজিদ গড়ার জন্য। শনিবার বেলডাঙার নির্দিষ্ট স্থানে যেখানে বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন তৈরি করা হবে সেখানে হাজার হাজার মানুষ জমায়েত হয়ে তা প্রমাণ করে দেবে।ইতিমধ্যে সৌদি আরব থেকে সেখানকার দুজন প্রতিনিধি ভারতে প্রবেশ করে গুজরাতের একটি হোটেলে রয়েছেন। এদিকে বৃহস্পতিবার দুপুরে তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হতেই হুমায়ুন কবিরের সাথে কথা বলতে ফোন আসে আলিমুদ্দিন স্ট্রিট থেকে মোহাম্মদ সেলিমের।

অন্যান্য রাজনৈতিক দল থেকেও তার কাছে ফোন এসেছে বলে ভরতপুরের তৃণমূল বিধায়ক দাবি করেছেন। রাজ্যপাল ৬ ডিসেম্বর আইন-শৃঙ্খলার অবনতি রুখতে রাজ্য প্রশাসনকে প্রয়োজন বোধে হুমায়ুন কবীরকে গৃহবন্দী করার নির্দেশ দিয়েছেন। কিন্তু ভরতপুরে তৃণমূল বিধায়ক চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন তার সঙ্গে বিদেশি শক্তি রয়েছে। মুসলমানরা রয়েছেন। তিনি বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন যে কোন মূল্যে। ইতিমধ্যে কেন্দ্রীয় গোয়েন্দা দফতর রাজ্যকে সতর্ক করে যে বার্তা পাঠিয়েছে তাতে স্পষ্ট বলা হয়েছে বিদেশী বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলি আগামী ৬ ডিসেম্বর বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানকে কেন্দ্র করে পিছন থেকে মালদা ও মুর্শিদাবাদ জেলায় অশান্তি পাকানোর ছক কষছে। এর ফলে আইন-শৃঙ্খলার অবনতি হতে পারে। এদিকে ইতিমধ্যে ভরতপুরে তৃণমূল বিধায়ককে সাসপেন্ড করার পর তার ওপর নজরদারি চালাতে ভবানী ভবন স্পেশাল পুলিশ টিম গঠন করেছে।

শুক্রবার গভীর রাত থেকে ভরতপুরের বিধায়কের বাড়ির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে। শনিবার বেলডাঙার যে এলাকায় এই বাবরি মসজিদের ভিত্তিপ্রস্থ স্থাপন হওয়ার কথা সেই এলাকায় আইন-শৃঙ্খলা যাতে অবনতি না হয় তার জন্য আগাম ১৪৪ ধারা বলবৎ করার পরিকল্পনা রয়েছে। এই প্রসঙ্গে বৃহস্পতিবার বহরমপুরে জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দিয়ে জানান নির্বাচনের আগে মুর্শিদাবাদে গোলমাল পাকিয়ে দাঙ্গা লাগানোর চক্রান্ত হচ্ছে। গোলমাল পাকিয়ে এনআইএকে দিয়ে মামলা করিয়ে মুর্শিদাবাদের ছেলেমেয়েদের মিথ্যা ফাঁসানোর চক্রান্ত হয়েছে। তিনি কিছুতেই এই চক্রান্ত সফল হতে দেবেন না। ভরতপুরের তৃণমূল বিধায়ক স্পষ্ট জানিয়ে দিয়েছেন শুক্রবার তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন এবং একইসঙ্গে দল ছাড়বেন। এরপর তার গন্তব্যস্থল নতুন দল গঠন। তার কমিটিতে কারা থাকবেন ,কাদের নিয়ে শুরু করবেন সব ঠিক হয়ে গিয়েছে। শুধু এখন অপেক্ষা।

জীবন-যুদ্ধের লড়াই! নেপালের ভয়াবহ বন্যার ৯দিন পর সুড়ঙ্গ থেকে উদ্ধার ২

নিউ ফরাক্কা স্টেশনের কাছে ধসের জেরে বিপর্যস্ত রেল চলাচল, দুর্ভোগে সাধারণ মানুষ 

তেল চুরি করতে গিয়ে মর্মান্তিক পরিণতি! নাইজেরিয়ায় বিষাক্ত ধোঁয়ায় প্রাণ গেল ৪৩ জনের

পচা আলু-সবজি দিয়ে তৈরি হচ্ছে কাসুন্দি-সস! কারখানায় ঢুকেই চক্ষু চড়কগাছ আধিকারিকদের

টানা বৃষ্টি-বন্যায় বিপর্যস্ত উত্তরপ্রদেশ, মৃত ৮

‘পাথরসম্রাট’ টুলুর আরও এক বাড়িতে হানা! রাতভর সিউড়িতে পুলিশের তল্লাশি অভিযান

ব্যাগে মুখ ঢাকা! ভোররাতে বেঙ্গালুরু থেকে খড়দহ থানায় নিয়ে আসা হল সোমনাথকে, আজ ব্যারাকপুর আদালতে পেশ

জন্মাষ্টমীর দিন দক্ষিণবঙ্গে স্বস্তি, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?