হুমায়ুনকে কি আজ গ্রেফতার করবে পুলিশ? হাজিরার আগে বিস্ফোরক মন্তব্য বিধায়কের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  সম্প্রতি একটি জনসভায় তাঁর করা মন্তব্যকে কেন্দ্র করে অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তের স্বার্থে তাঁকে থানায় হাজির হতে বলা হয়েছে। সেই নোটিস মেনেই শনিবার সকাল সাড়ে ১১টায় মুর্শিদাবাদের রেজিনগর থানায় হাজিরা দেওয়ার কথা তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবীরের।

শনিবার সকালে বাড়ি থেকে রওনা দেন হুমায়ুন কবীর। তিনি জানিয়েছেন, নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগেই রেজিনগর থানায় পৌঁছবেন। থানায় যাওয়ার আগে তিনি বলেন, তদন্তে তিনি পূর্ণ সহযোগিতা করবেন এবং পুলিশের সব প্রশ্নের উত্তর দেবেন। তবে একইসঙ্গে হুমায়ুনের দাবি, তাঁকে যদি  গ্রেফতার করা হয়, তাহলে তাঁর সমর্থকদের মধ্যে ১০০ জন স্বেচ্ছায় গ্রেফতার হবেন। তাঁর কথায়, ওই ১০০ জনের আধার কার্ডের প্রতিলিপি আগে থেকেই সংগ্রহ করে রাখা হয়েছে। প্রয়োজনে তাঁরা একসঙ্গে পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন।

আরও পড়ুনঃ স্বামী বিবেকানন্দের প্রয়াণ দিবসে এক্সে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। সেই কারণেই বিধায়ককে ডেকে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের সময় তাঁর বক্তব্য নথিভুক্ত করা হবে। প্রয়োজন হলে তদন্তের পরবর্তী ধাপে আইনি পদক্ষেপ করা হবে। হুমায়ুন কবীরের থানায় হাজিরাকে ঘিরে রেজিনগর থানা এলাকায় নিরাপত্তাও বাড়ানো হয়েছে।

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

সরযূ নদীতে নৌকায় বসে দেদার মদ-মাংস ভক্ষণ, গ্রেফতার ৪ যুবক

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

‘শিক্ষার্থীদের সমস্যা নিয়ে রাজনীতি নয়’, যন্তর মন্তরে ‘ককরোচ’দের বিক্ষোভে সামিল পুনম পাণ্ডে

বিশ্বকাপ জিতবে স্পেন, ফাইনালের আগেই জানিয়ে দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়