তৃণমূল কংগ্রেসকে শিক্ষা দেওয়াই উদ্দেশ্য, স্পষ্ট জানিয়ে দিলেন ‘বিদ্রোহী’ হুমায়ুন

Share:

নিজস্ব প্রতিনিধি: যে করেই হোক তৃণমূল কংগ্রেসকে শিক্ষা দিতে হবে। রাজ্যের ২৯৪ টা আসনের মধ্যে ৯০ থেকে ৯২ টি আসনে মুসলিম প্রার্থীদের জয়ী করতে হবে। বিধানসভার ভেতর মুসলিমদের অধিকার বুঝে নিতে হবে। বাকি যে ২০২ থেকে ২০৪টি আসন থাকবে তা হিন্দুরা বুঝে নিক মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) কটা দেবে ।আর শুভেন্দু অধিকারীকে কটা দেওয়া হবে। আমরা আমাদের অধিকার বুঝে নেব।সংখ্যালঘুরা বিরোধী আসনে বসে ইঞ্চিতে ইঞ্চিতে বাকিটা বুঝে নেবে বিধানসভায়। শনিবার মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান মঞ্চ থেকে এই বার্তা দিলেন সাসপেন্ড হওয়া ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। গুরুত্বপূর্ণ ১২ নম্বর জাতীয় সড়কে অবরুদ্ধ করে ফেলে অ্যাম্বুলেন্স থেকে সাধারণ মানুষকে ঘন্টার পর ঘন্টা আটকে রেখে মুর্শিদাবাদের পুলিশ প্রশাসনকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে ধর্মীয় সভা করলেন হুমায়ুন। এই সভাকে ঘিরে সকাল থেকে ছিল তিন হাজার পুলিশ ফোর্স রাস্তায়। ১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় মুর্শিদাবাদে বিভিন্ন পয়েন্টে।

মসজিদের শিলান্যাস মঞ্চ থেকে কার্যত চ্যালেঞ্জ জুড়ে দিয়ে তৃণমূল কংগ্রেসকে সংখ্যালঘুদের উদ্দেশ্যে হুমায়ুনের বার্তা মুসলিম প্রার্থী কমাচ্ছে তৃণমূল। ৯০টি সংখ্যালঘু প্রধান আসনে মুসলিম প্রার্থীদের আগামী বছর বিধানসভার নির্বাচনে যেকোনো মূল্যে জেতাতে হবে। হুমায়ুন কবীর মঞ্চ থেকে বলেন, ২০১১ সালে তৃণমূলের ৬৭ জন সংখ্যালঘু বিধায়ক ছিল। ২০১৬ তে তৃণমূল তা কমিয়ে ৫৭ জন করেছে। ২০২১ এ তা থেকে কমিয়ে ৪৪ জন করেছে। সোমবার তিনি তাঁর নতুন দল ঘোষণা করবেন। মুর্শিদাবাদ জেলা থেকে হুমায়ুন কবীর তার নতুন দলের নাম ঘোষণা করবেন। সেই দল আগামী বছর বিধানসভা নির্বাচনে গোটা রাজ্যে ১১২ থেকে ১১৩ টি আসনে প্রার্থী দেবে। হুমায়ুনের মঞ্চ থেকে মন্তব্য ২৯৪ এর মধ্যে ২০২ টি আসনে মমতা বন্দোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী লড়াই করুন, নিজেদের মধ্যে হিন্দু ভোট নিয়ে। তাঁরামুখ্যমন্ত্রী হোক। তাঁরা ক্ষমতায় থাক। সংখ্যালঘুরা বিরোধী আসনে বসে ইঞ্চিতে ইঞ্চিতে বাকিটা বুঝে নেবে বিধানসভায়। একই সঙ্গে হুমায়ুন কবীর(Humayun Kabir) দাবি করেছেন, বাবরি মসজিদ তৈরি করতে টাকার অভাব হবে না ।রাজ্যের প্রায় সব জেলা থেকে বহু মানুষ আর্থিক সাহায্য করছেন এবং করবেন। একটি সংস্থা নাকি ৮০ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তাঁকে। তাই মসজিদ নির্মাণে টাকার কোন অভাব হবে না বলে বিশ্বাস করেন ‘বিদ্রোহী’ হুমায়ুন ।

৩ কাঠা জমির উপর যে বাবরি মসজিদ(Babri Mosque) তৈরি হবে ।তার মধ্যে ২৫ বিঘা জমির উপর মসজিদ চত্বরেই তৈরি হবে হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়। এদিকে হুমায়ুন কবীরের এই মন্তব্য প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য, সংখ্যালঘু কার্ড খেলছেন হুমায়ুন । তৃণমূলের দাবি সংখ্যালঘু প্রার্থীর বিষয় মিথ্যে তথ্য দিচ্ছেন হুমায়ুন। নিরাপত্তার ঘেরাটোপে ও ৪০০ ক্লোজ সার্কিট ক্যামেরার নজরদারিতে বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান সম্পন্ন হল শনিবার মুর্শিদাবাদের বেলডাঙায়।RAF থেকে সশস্ত্র পুলিশবাহিনী, কেন্দ্রীয় বাহিনী, ট্রাফিক দফতরের আধিকারিকদের উপস্থিতিতে হুমায়ুন কবীরের দেশ-বিদেশ থেকে আগত ধর্মগুরুদের উপস্থিতিতে ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হল। যানজটে আটকে থাকা মুর্শিদাবাদবাসী শনিবার কুড়ি মিনিটের রাস্তা পেরোতে তিন ঘন্টা সময় ব্যয় করলেন। একের পর এক অ্যাম্বুলেন্স এর ভেতরে থাকার রোগীকে নিয়ে হুটার বাজিয়ে ক্লান্ত হলেন চালকরা । যানজট সামলাতে কালঘাম ছুটল পুলিশের।বাবরি মসজিদকে সংখ্যালঘুদের মনের আবেগে এনে ওয়াকফ আইন তৃণমূল কংগ্রেস মেনে নেওয়ায় মুসলিমদের ক্ষোভকে বারুদের সলতে পাকিয়ে সকলের সঙ্গে হাত মিলিয়ে যে যা টাকা দিল বাবরি মসজিদ করতে তাঁর গায়ে থাকা জ্যাকেটের পকেটে ঢোকালেন হুমায়ুন কবীর। সোমবার বিধানসভায় গিয়ে তৃণমূল বিধায়ক পদ থেকে পদত্যাগপত্র জমা দেওয়ার আগেই শনিবার মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে প্রকাশ্যে মুসলমানদের সামনে রেখে বিদ্রোহ ঘোষণা করেন হুমায়ুন কবীর।

জীবন-যুদ্ধের লড়াই! নেপালের ভয়াবহ বন্যার ৯দিন পর সুড়ঙ্গ থেকে উদ্ধার ২

নিউ ফরাক্কা স্টেশনের কাছে ধসের জেরে বিপর্যস্ত রেল চলাচল, দুর্ভোগে সাধারণ মানুষ 

তেল চুরি করতে গিয়ে মর্মান্তিক পরিণতি! নাইজেরিয়ায় বিষাক্ত ধোঁয়ায় প্রাণ গেল ৪৩ জনের

পচা আলু-সবজি দিয়ে তৈরি হচ্ছে কাসুন্দি-সস! কারখানায় ঢুকেই চক্ষু চড়কগাছ আধিকারিকদের

টানা বৃষ্টি-বন্যায় বিপর্যস্ত উত্তরপ্রদেশ, মৃত ৮

‘পাথরসম্রাট’ টুলুর আরও এক বাড়িতে হানা! রাতভর সিউড়িতে পুলিশের তল্লাশি অভিযান

ব্যাগে মুখ ঢাকা! ভোররাতে বেঙ্গালুরু থেকে খড়দহ থানায় নিয়ে আসা হল সোমনাথকে, আজ ব্যারাকপুর আদালতে পেশ

জন্মাষ্টমীর দিন দক্ষিণবঙ্গে স্বস্তি, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?