মুখোশ খুলল, নতুন দলের কথা ঘোষণা ‘পাল্টিবাজ’ হুমায়ুন কবিরের

Share:

নিজস্ব প্রতিনিধি,বহরমপুর: আগামী ২২ শে ডিসেম্বর বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে সভা করে নতুন দল ঘোষনা করতে চলেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির(Humayun Kabir)। শনিবার বহরমপুরে সাংবাদিক বৈঠক করে এ কথা জানান তৃণমূল বিধায়ক।শনিবার বহরমপুরে সাংবাদিক বৈঠক করে এ কথা জানান তৃণমূল বিধায়ক। গত বুধবার ফের হুঙ্কার দেন হুমায়ুন। ৪৮ ঘন্টার মধ্যেই ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছিলেন। ৪৮ ঘন্টা মধ্যে কী করবেন হুমায়ুন কবির ? তা নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছিল। দলকে দিয়েছিলেন কড়া বার্তা। বুধবার ভরতপুরে হুমায়ুন কবির ফের নিশানা করেন তৃণমূল কংগ্রেসের নেতাদের। বুধবার ভরতপুরে SIR নিয়ে তৃণমূলের ওয়াররুম উদ্বোধন করেন বিধায়ক। এরপর ভরতপুর পেট্রোল পাম্প(Bharatpur Petrol Pump) সংলগ্ন এলাকায় সভায় বক্তব্য রাখেন তিনি । হুমায়ুন কবির বলেন, “আমরা কাউকে আগে আঙুল দেখাব না। কিন্তু আমাদের উপরে কেউ এক আঙুল তুললে দুই আঙুল তুলবো। ইট ছুঁড়লে পাথরে জবাব দেব।

এতদিন অনেক কিছু মুখ বুঝে সহ্য করেছি” । এরপর অভিযোগের সুরেই বলেছেন, “আমি যে দলের বিধায়ক ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনে টাকার বিনিময়ে সালার , ভরতপুরের ওসিকে ব্যবহার করে গননা কেন্দ্রে কী ভাবে অরাজকতা সৃষ্টি করে তারা কিভাবে নির্বাচিত হয়েছিল। দুঃখের বিষয় আজ পর্যন্ত সেই সব মেম্বার প্রধানদের আমার সাথে কোন যোগাযোগ নেই । তারা শুধু জমি লুঠ করতেই ব্যস্ত” । তবে হুঁশিয়ারিও দিয়েছেন হুমায়ুন। হুমায়ুন বলেছেন , ” তাঁদেরকে সাবধান করে দিচ্ছি। তাঁদের জন্য আমরা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। তোমাকে এখানে লুঠ করে খেতে দেব না” । কান্দির বিধায়ক দলের বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি অপূর্ব সরকারকে নাম না করেই বলেন, ” নেতাগিরি করবো আর ভোটের বেলায় তৃণমূলে জোড়া ফুলে তিন নম্বর থাকব। কান্দিতে ৩ নম্বর, বহরমপুর পৌরসভায় তিন নম্বর তারা আমাদের নেতা হবে ,আমাদের চুল চেপে অর্ডার দেবে তা আমরা মানবো না”। কিন্তু দল যদি ব্যবস্থা না নেয়?

তার উত্তরও দিয়েছেন হুমায়ুন কবির। বেঁধে গিয়েছিলেন ৪৮ ঘন্টার সময় সীমা। হুমায়ুন বলেন, ” প্রকাশ্যে বলছি। তাতে যদি দল মনে করে আমাদের মতো অযোগ্য ব্যক্তির দরকার নেই। দল যেদিন বলে দেবে তাঁর ৪৮ ঘণ্টার মধ্যে আগামী দিনে মুর্শিদাবাদ জেলায় জেহাদ, রাজনীতির কী রং পাল্টাবে দেখে নেবেন” । সেই হুংকারের পর শনিবার সাংবাদিক সম্মেলন করে তিনি নতুন দলের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। হুমায়ুন কবির দাবি করেন, তিনি কংগ্রেস দল ছেড়েছিলেন তৎকালীন কংগ্রেসের সাংসদ তথা রাজ্যের সভাপতি অধীর চৌধুরীর ঘনিষ্ঠ অতসী চ্যাটার্জির খারাপ ব্যবহারের দরুন। তাই তিনি কংগ্রেস দলে আর ফিরবেন না। ৫০০০০ লোককে নিয়ে যোগ দেবেন নতুন দলে। সেই দলের চেয়ারম্যান তিনি নিজে। ঐদিন দলের সহ-সম্পাদক সম্পাদক সভাপতি কোষাধ্যক্ষ সবার নাম ঘোষণা হবে। উত্তর দিনাজপুর ,মালদা , মুর্শিদাবাদ সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে মানুষজন ওই নতুন দলে যোগ দেবে। দলে যে সকল নেতারা বিভিন্ন অপকাণ্ডের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে লড়াই প্রথম শুরু হবে। ভোটের সময় কারোর সঙ্গে জোট নাকি ঘোট তা সময় বলবে এই নতুন দল।

জীবন-যুদ্ধের লড়াই! নেপালের ভয়াবহ বন্যার ৯দিন পর সুড়ঙ্গ থেকে উদ্ধার ২

নিউ ফরাক্কা স্টেশনের কাছে ধসের জেরে বিপর্যস্ত রেল চলাচল, দুর্ভোগে সাধারণ মানুষ 

তেল চুরি করতে গিয়ে মর্মান্তিক পরিণতি! নাইজেরিয়ায় বিষাক্ত ধোঁয়ায় প্রাণ গেল ৪৩ জনের

পচা আলু-সবজি দিয়ে তৈরি হচ্ছে কাসুন্দি-সস! কারখানায় ঢুকেই চক্ষু চড়কগাছ আধিকারিকদের

টানা বৃষ্টি-বন্যায় বিপর্যস্ত উত্তরপ্রদেশ, মৃত ৮

‘পাথরসম্রাট’ টুলুর আরও এক বাড়িতে হানা! রাতভর সিউড়িতে পুলিশের তল্লাশি অভিযান

ব্যাগে মুখ ঢাকা! ভোররাতে বেঙ্গালুরু থেকে খড়দহ থানায় নিয়ে আসা হল সোমনাথকে, আজ ব্যারাকপুর আদালতে পেশ

জন্মাষ্টমীর দিন দক্ষিণবঙ্গে স্বস্তি, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?