হাওড়ায় উদ্ধার কয়েকশো বোতল মদ ও বিপুল বোমা, আতঙ্কিত স্থানীয়রা

Share:

প্রতিনিধি, আমতা: হাওড়ায় কর্মতীর্থ থেকে উদ্ধার হল কয়েকশো বোতল মদ এবং কয়েক বস্তা বোমা। যাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে হাওড়ার আমতা ব্লকের পেঁড়ো থানা এলাকার আনুলিয়া গ্রামে। মদের বোতলগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। বোমাগুলো নিস্ক্রিয় করেছে পুলিশ।

রাজ্যে পালাবদলের পরে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হচ্ছে সরকারি ত্রাণ থেকে শুরু করে বিভিন্ন জিনিস। স্কুল, কলেজ থেকেও মিলেছে আপত্তিকর সামগ্রী সহ বিপুল টাকা। এবার হাওড়ার আমতার কর্মতীর্থ নামক ভবনে মদের বোতল এবং বোমা মজুত রাখার খবর পেয়ে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশিতে পাওয়া যায় প্রচুর বোমা এবং মদের বোতল। এই বোমা এবং মদের বোতল ওই ভবনে কোথা থেকে এল তা নিয়ে প্রশ্ন তুলছে এলাকার বাসিন্দারা। 

জানা গিয়েছে, এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে দোকান ঘর তৈরি করা হয়েছিল। কয়েকটি দোকান ওখানে চালু রয়েছে। তার মাঝেই একটি শার্টার লাগানো ঘর দেখে সন্দেহ হচ্ছিল স্থানীয়দের। তাঁরাই পুলিশে খবর দেয়। খবর পেয়ে ওই ঘরে তল্লাশি চালায় পুলিশ। দরজা খুলতেই অবাক আধিকারিকরা। সেখানেই বোমা এবং মদের বোতল মজুত রাখা হয়েছিল বলে জানা গিয়েছে। ২০২৬-এ বিধানসভা নির্বাচনে এগুলো দিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হয়েছিল বলে মনে করছে পুলিশ প্রশাসন। ভোটের সময় এগুলো কাজে লাগাতে না পেরে ওই দোকানে মজুত রাখা হয়েছিল বলে দাবি করছেন স্থানীয়রা। প্রসঙ্গত, জলপাইগুড়ির ঐতিহ্যবাহী আনন্দ চন্দ্র কলেজের ছাত্র সংসদের ঘর থেকেও উদ্ধার হয়েছে থরে থরে সাজানো বিলাতি মদের বোতল, আপত্তিকর সামগ্রী এবং মহিলাদের পোশাক। 

বেআইনি নির্মাণের অভিযোগে ক্যানাল ইস্ট রোডে তিনতলা ভবনে অভিযান চালাল সিবিআই

চিকি‍ৎসক আদালতে, ডাক্তার সেজে রুগীদের প্রেসক্রিপশন লিখছেন গাড়ির চালক, ভাইরাল ভিডিও

গাঙ্গুরামের নিমকিতে পালক, আমিনিয়ায় পচা মাংস! অভিযানে গিয়ে চক্ষু চড়কগাছ আধিকারিকদের

মহিলারাই আবাস যোজনার মালিক, নারী ক্ষমতায়নে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের

দু’মাস আগে নিখোঁজ, অবশেষে নদিয়ায় খোঁজ মিলল উত্তরপ্রদেশের কিশোরের

‘অসাধারণ-অতুলনীয় নেতা’, মোদির জন্মদিনে সৌরভের গলায় প্রধানমন্ত্রীর প্রশংসা

বিশ্বকর্মা পুজোয় আমিষ খাবার খাচ্ছেন? বড় ভুল করছেন না তো?

পানশালার নর্তকীদের ঠুমকো নাচে মজে দুই উর্দিধারী, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

প্রধানমন্ত্রী হিসেবে মোদির উপহার পাওয়া ১,৪৯৮ উপহার সামগ্রী উঠল নিলামে

আর কিছুক্ষণের মধ্যেই ঘনিয়ে আসছে দুর্যোগ, কলকাতায় জারি হলুদ সতর্কতা

বিধানসভা ভোটে ভরসা রাখায় বাংলার মা-বোনদের ধন্যবাদ জানালেন মোদি

জামিনের শর্ত লঙ্ঘনের অভিযোগ, ফের কি জেলের ঘানি টানতে হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে?

পুলিশকে টেনে বের করে পেটানোর হুমকি, কাঠগড়ায় হরিণঘাটার বিজেপি বিধায়ক

শ্রীরামপুরে ‘কঠিন’ শর্তে মমতাকে সভা করার অনুমতি দিল হাইকোর্ট