পারিবারিক বিবাদে রক্তাক্ত পরিণতি! স্ত্রীকে কুপিয়ে খুন স্বামী, বাঁচাতে গিয়ে জখম বউদি

Share:

নিজস্ব প্রতিনিধি: পারিবারিক অশান্তি ঘিরে বইল রক্ত নদীর ধারা। নদিয়ার শিমুরালিতে এক গৃহবধূকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল তাঁর স্বামীর বিরুদ্ধে। মৃতার নাম তিতু বিশ্বাস (২৭)। হতভাগ্য গৃহবধূকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হয়েছেন পরিবারের আর এক সদস্যও। রবিবার (২২ মার্চ) দুপুরে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় দশ বছর আগে শিমুরালির বাসিন্দা অহীন্দ্র বিশ্বাসের সঙ্গে বিয়ে হয়েছিল তিতু বিশ্বাসের। তাঁদের আট-নয় বছরের একটি কন্যাসন্তান রয়েছে।  দীর্ঘদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল। রবিবার এদিন সকালে বাজারে গিয়েছিলেন অহীন্দ্র। বাড়ি ফিরে ফের স্ত্রীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। প্রথমে মারধর করেন তিতুকে। এরপর আচমকাই ধারালো অস্ত্র দিয়ে তাঁর গলায় কোপ মারেন অভিযুক্ত। তিতুর চিৎকারে ছুটে আসেন তাঁর বউদি অর্পণা বিশ্বাস। তাঁকেও লক্ষ্য করে হামলা চালানো হয় বলে অভিযোগ। দু’জনকেই দ্রুত উদ্ধার করে কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তিতুকে মৃত বলে ঘোষণা করেন। আহত অর্পণার চিকিৎসা চলছে।

ঘটনার পর অভিযুক্ত পালিয়ে গেলেও পরে পুলিশ তাকে আটক করে। মৃতার পরিবার ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছে। পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?