স্বামীর পরকীয়া জানতে পেরে প্রতিবাদ, স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের চেষ্টা, গ্রেফতার ৩

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ এবার সরাসরি তৃণমূল নেতার বিরুদ্ধে গৃহবধূকে খুনের চেষ্টার অভিযোগ উঠল। জলপাইগুড়ির ক্রান্তিতে ওই তৃণমূল নেতার পরিবারে গৃহবধূকে শ্বাসরোধ করে মারার চেষ্টার অভিযোগ উঠেছে। আর তা নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে। এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের হতেই প্রাক্তন বুথ সভাপতি–সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের চ্যাংমারি গ্রাম পঞ্চায়েত এলাকায় এই ঘটনা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতার বাড়িতে গৃহবধূর উপর দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে। এমনকী শ্বাসরোধ করে খুনের চেষ্টার মতো গুরুতর অভিযোগ সামনে আসায় আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে।

এদিকে চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন বুথ সভাপতি এবং ব্লক কমিটির সদস্য সামিউল হকের ছেলে মোতালেব হোসেন তার দ্বিতীয় স্ত্রী তাহেরা খাতুন ওরফে সোনালীর উপর গত দু’বছর ধরে লাগাতার অত্যাচার করে আসছে বলে অভিযোগ। শুধু তাই নয়, ওই গৃহবধূর অভিযোগ, তাঁর স্বামী, শ্বশুর এবং শাশুড়ি প্রায় রোজই তাঁকে মারধর করত। আসলে মোতালেব হোসেনের পরকীয়া সম্পর্ক নিয়ে প্রতিবাদ করার পর থেকেই এই অত্যাচার শুরু হয় বলে অভিযোগ।

অন্যদিকে শনিবার মাঝরাতে ওই নির্যাতন চরম পর্যায়ে পৌঁছে যায়। তাহেরা খাতুন ওরফে সোনালী বাথরুম থেকে বের হতেই আচমকাই তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে স্বামী মোতালেব হোসেন, শ্বশুর সামিউল হক এবং শাশুড়ি মর্জিনা বেগম। তখন বেধড়ক মারধর শুরু হয়। তারপর শ্বাসরোধ করে তাঁকে প্রাণে মেরে ফেলার চেষ্টা পর্যন্ত করা হয় বলে অভিযোগ। এই অত্যাচারের জেরে জ্ঞান হারিয়ে ফেলেন তাহেরা খাতুন। তখন তাঁকে বাড়ির বাইরে রাস্তার ধারে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। গ্রামবাসীরা বিষয়টি জানতে পেরে ক্ষোভে ফেটে পড়েন এবং মাল থানার অন্তর্গত ক্রান্তি আউট পোস্টে অভিযোগ জানান।

এছাড়া গ্রামবাসীদের পক্ষ থেকে অভিযোগ পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। তারপর অভিযুক্ত স্বামী, শ্বশুর ও শাশুড়িকে গ্রেফতার করা হয়। এখন আশঙ্কাজনক অবস্থায় গৃহবধূকে প্রথমে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর বাড়িতে তিন বছরের শিশুসন্তান থাকায় তাঁকে বাড়ি ফিরিয়ে আনা হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরদিন তড়িঘড়ি জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালের বেডে শুয়ে তাহেরা খাতুন অভিযোগ করেন, তাঁর স্বামীর সঙ্গে অন্য এক নারীর অবৈধ সম্পর্ক রয়েছে। সেটা জানতে পেরে প্রতিবাদ করার পর থেকেই তাঁর উপর নির্যাতনের মাত্রা বেড়ে যায়। সালিশি সভা বসলেও অভিযুক্ত শাসকদলের নেতার বিরুদ্ধে কোনও সিদ্ধান্ত কার্যকর হয়নি।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে