৫ লক্ষ টাকা পণ দিতে না পারায় ২২ বছরের তরুণীকে পিটিয়ে হত্যা, বারাসতে গ্রেফতার স্বামী

এবার স্বামীর হাতে খুন হলেন এক ২২ বছরের তরুণী। পণের দাবিতে শ্বাসরোধ করে মেয়েকে খুন করেছেন বলে দাবি পরিবারের। মৃতার নাম সুনীতা সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও পণে বলি! এবার স্বামীর হাতে খুন হলেন এক ২২ বছরের তরুণী। পণের দাবিতে শ্বাসরোধ করে মেয়েকে খুন করেছেন বলে দাবি পরিবারের। মৃতার নাম সুনীতা সরকার। ইতিমধ্যেই অভিযুক্ত স্বামী সৌম্য দত্তকে গ্রেফতার করেছে বারাসত থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে, বুধবার রাতে বারাসত ২৮ নম্বর ওয়ার্ডের অশ্বিনী পল্লী এলাকায়। মৃতা সুনীতার বাড়ির লোকজনের অভিযোগ, বিয়ের পর থেকেই পণের দাবি করে আসছেন তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। পণের দাবিতে মেয়েকে খুন করেছে শ্বশুর, শাশুড়ি এবং জামাই, এই অভিযোগ নিয়ে তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সুনীতার বাবা।

তাদের অভিযোগ, বিয়ের পর থেকেই নানা কারণে অকারণে মেয়েকে টাকার জন্যে বাড়ি পাঠিয়ে দিতে তাঁরা। টাকা আনতে পারলেই মেয়ের উপর অত্যাচার চালাত জামাই এবং তাঁর বাবা-মা। মাস খানেক ধরেই সেই অত্যাচার চলছিল। মারধরের মাত্রা বেড়ে গিয়েছিল। সুনীতার শ্বশুর সুজয় দত্ত পাকশীট থানায় কর্মরত। অর্থাৎ পুলিশের চাকরি করেন তিনি। তা সত্ত্বেও দীর্ঘদিন ধরে ছেলে সৌম্য দত্তের সঙ্গে মিলে তিনি ও তাঁর স্ত্রী নুপুর দত্ত সুনীতার উপর অত্যাচার চালাতেন বলে অভিযোগ। শেষমেষ অত্যাচার এমনই পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে, সুনীতাকে নিজের প্রাণ দিতে হয়। তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ সুনীতার বাড়ির লোকজনের।

তাদের আরও অভিযোগ, মৃত্যুর দিন দুয়েক আগেও মেয়ে বাড়িতে ফোন করেছিল, জামাই দশ হাজার টাকা চেয়েছে দাবি করে। আর মেয়ের সংসার বাঁচাতে বাবা সরবিন্দু দেব সরকার সেই টাকা দিয়েও দেন। কিন্তু পরবর্তীকালে আবারও পাঁচ লাখ টাকা দাবি করেন সৌম্য ও তাঁর বাবা-মা। সেই টাকা না দেওয়াতেই সুনীতাকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবা রেল। সে আত্মহত্যা করেনি, কেননা মেয়েটির গায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য এখন সুনীতার দেহ বারাসাত হাসপাতালে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট আসলেই সুনীতার মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানিয়েছেন বারাসত থানার পুলিশ।

২,০০০ টাকার বেশি UPI পেমেন্টে চার্জ! ২ অক্টোবর দেশজুড়ে ‘No UPI Day’-এর ডাক

টানা বৃষ্টিতে শিলিগুড়ি-সিকিম ‘লাইফ লাইনে’ ধস, অবরুদ্ধ ২০ মাইল এলাকা, বাড়ছে তিস্তার জলস্তর

ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, কম্পনের মাত্রা ৫.৫

কম্বোডিয়ান সঙ্গীকে বিয়ে করতে প্যারোলে মুক্তি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হরিয়ানার গ্যাংস্টারের

রাস্তায় থাকলে তাড়াতাড়ি বাড়ি ফিরুন, শহরে ধেয়ে আসছে ‘প্রলয়’

বিছানায় স্ত্রীয়ের রক্তাক্ত দেহ, ফ্যানের সঙ্গে ঝুলছে স্বামী! ঘরে ঢুকতেই চক্ষুচড়কগাছ পুলিশের

উপনির্বাচনের আগে প্রতীক ‘খাম’ নিয়ে টানাপোড়েন, নির্বাচন কমিশনকে কটাক্ষ হাইকোর্টের

নিউটাউনে গরিবদের জন্য স্বাস্থ্যনগরী তৈরি হবে, আদানিকে পাশে বসিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখে চুনকালি ট্রাম্পের, হোয়াইট হাউসে তিন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রবেশে নিষেধাজ্ঞা খারিজ আদালতের

‘শুভেন্দুর নেতৃত্বে নতুন অধ্যায় প্রবেশ করেছে বাংলা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ আদানি

কোয়েলের ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনে বিজেপির প্রার্থী রথীন চক্রবর্তী!

‘তৃণমূলের প্রতীক-নাম ফ্রিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিন,’ কমিশনকে কঠোর বার্তা সুপ্রিম কোর্টের

‘১৯ বছর পর কেন?’ মিলনের গ্রেফতারি প্রসঙ্গে পুলিশকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

হামাসের আর্থিক নেটওয়ার্কে বড় অভিযান, নিহত শীর্ষ কমান্ডার আবু আলওয়ান