প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে ধারালো অস্ত্রের কোপ মেরে থানায় আত্মসমর্পণ স্বামীর

Share:

নিজস্ব প্রতিনিধি, দত্তপুকুর: স্ত্রীকে ধারালো অস্ত্রের কোপ স্বামীর।গুরুতর আহত অবস্থায় রাস্তার উপরে ফেলে রেখেই দত্তপুকুর থানায় গিয়ে আত্মসমর্পণ স্বামীর। প্রাণ বাঁচাতে প্রকাশ্য রাস্তা দিয়ে রক্তাক্ত অবস্থায় ছুটলেন স্ত্রী। উত্তর ২৪ পরগনা জেলার বারাসত লাগোয়া দত্তপুকুর(Duttapukur) জয়পুল দাসপাড়া এলাকায় ঘটল এক মর্মান্তিক ঘটনা। দাসপাড়ার(Daspara) বাসিন্দা উত্তম হালদার(Uttam Haldar) ৩০ বছর এবং এলাকারই মেয়ে সঙ্গীতা মন্ডল(Sangita Mandal) ২৬ বছর সাত বছর আগে প্রেম করে বিয়ে করে। এরপর থেকে প্রায় প্রতিদিনই ঘরে অশান্তি লেগেই থাকতো। সেই কারণেই সাত মাস আগে তাদের একমাত্র ছেলেকে নিয়ে বাপের বাড়িতে ফিরে যায় সঙ্গীতা মণ্ডল। এরপরেই উত্তম বারবার যোগাযোগ করার চেষ্টা করত বলে জানা যায়। কিন্তু সংগীতা সংসার করবে না বলেই জানিয়ে দেয়।

সোমবার সন্ধ্যায় উত্তমের বন্ধুরা পরিবারের সঙ্গে কথা বলে যাতে দুজনেই আবার সংসার করতে পারে। কিন্তু সঙ্গীতা তাতেও রাজি নয়। মঙ্গলবার সকালে স্ত্রী সঙ্গীতা নিজের বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে যাওয়ার পথে জয়পুল দাসপাড়া এলাকায় হঠাৎই উত্তম হালদার তার উপর চড়াও হয় এবং ধারালো অস্ত্র দিয়ে মাথার উপর আঘাত করে এবং নাক কেটে ঝুলে পড়ে ।রক্তাক্ত অবস্থায় বাড়ির পথে ছুটে যায় সঙ্গীতা ।এদিকে এলাকার মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখে তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা ছুটে আসে এবং গুরুতর অবস্থায় তাকে বারাসত মেডিকেল কলেজ হাসপাতালে(Barasat Hospital) চিকিৎসার জন্য পাঠায় ।

এলাকা সূত্রে জানা যায় ,উত্তম এই ঘটনা ঘটানোর আগে ভোর থেকে রাস্তার পাশে ঝোপের মধ্যে লুকিয়ে বসে ছিল । এই ঘটনার পরে তিনি নিজে গিয়ে দত্তপুকুর থানায়(Duttapukur P.S.) আত্মসমর্পণ করেন। পুলিশ তাকে আটক করে । উত্তম যেখানে থাকে সেই এলাকাবাসীরা জানান সে আগে ভালোই ছিল ।কিন্তু বউ চলে যাওয়ার পর থেকেই সে নেশা করতে শুরু করে এবং দিন দিন খারাপের পথেই যাচ্ছে সে। এরকম ঘটনা যে ঘটাবে বুঝে উঠতে পারেনি কেউই। তবে তাদের দাবি তাদের নিত্যদিনই পারিবারিক অশান্তি লেগেই থাকতো।

‘এই ঘৃণা আমার প্রাপ্য’! ৩৭০ টাকার বিরিয়ানি বিতর্কে ফের ক্ষমা চাইলেন কৌতুকশিল্পী প্রণীত মোরে

বেআইনিভাবে পুরসভার নথি পোড়ানোর অভিযোগ, গ্রেফতার পুরপ্রধান

কোচ যশপাল রানার মৃত্যুতে ভেঙে পড়লেন মনু ভাকের, কী লিখলেন সমাজ মাধ্যমে?

প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে প্রথম ম্যাচেই জয় আমেরিকার

ইসলামাবাদ নয়, আমেরিকা-ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি হতে পারে এই দেশে

মেসি কাণ্ড: ৪৮ ঘণ্টার মধ্যে হাজিরা দিতেই হবে, ফের নোটিস অরূপ বিশ্বাসকে

ওমান উপকূলে ভারতীয় নাবিকদের জাহাজে হামলার খবর ‘ভুয়ো’, স্পষ্ট জানাল বিদেশমন্ত্রক

ঘুষের বিনিময়ে একাধিক পুরসভায় চাকরি দিয়েছেন মদন, অভিযোগ ইডি’র

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

আমেরিকার সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তি হলেই হরমুজের দরজা খুলে দেবে ইরান

ভারতীয় দলে অভিষেক হচ্ছে এই খেলোয়াড়ের, আফগানিস্তানের বিপক্ষে গিলদের সম্ভাব্য একাদশ

পুর নিয়োগ দুর্নীতির তদন্তে মদন মিত্রের একাধিক বাড়িতে ED-র হানা