দুই নাবালক সন্তানের সামনেই স্ত্রীকে খুন করলেন স্বামী

ঋণের টাকা না মেটানোর জেরে স্বামী-স্ত্রীর বিবাদ। শেষে দুই নাবালক সন্তানের সামনেই স্ত্রীকে খুন করে ঝুলিয়ে দিল যুবক। চাঞ্চল্য ভগবানগোলায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঋণের কিস্তির(EMI of Loan) টাকা দেওয়া নিয়ে অশান্তিতে স্ত্রীকে খুনের(Husband Murdered Wife) অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাস্থল মুর্শিদাবাদ জেলার(Murshidabad District) লালবাগ মহকুমার ভগবানগোলা থানার(Bhagobangola) কান্দিপাড়া এলাকা। ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছে অভিযুক্ত যুবক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ওই এই খুনের ঘটনা সম্পর্কে দুই নাবালককে জিজ্ঞাসাবাদ করছে। মৃতার বাপের বাড়ির তরফ থেকে অভিযোগ করা হয়েছে, ওই যুবক নিজের স্ত্রীকে বাধ্য করতো ঋণ নিতে। কিন্তু সেই ঋণ শোধ করতে চাইতো না। তা থেকেই বাঁধতো অশান্তি। তাঁরা বিশ্বাস করেন না তাঁদের মেয়ে আত্মঘাতী হয়েছে, তাঁদের দাবি, তাঁদের বাড়ির মেয়েকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, ভগবানগোলা থানার কান্দিপাড়া এলাকার বাসিন্দা আওয়াল শেখের সঙ্গে বছর ৮ আগে বিয়ে হয় সীমা বিবির। পেশায় দিনমজুর আওয়াল এবং সীমার এক পুত্র এবং এক কন্যাসন্তান রয়েছে। সীমার বাপের বাড়ির সদস্যদের অভিযোগ, আওয়াল বিলাসবহুল জীবনযাপন করতেন ঋণ নিয়ে। চাহিদা মেটাতে একাধিক ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থার কাছ থেকে সীমাকে দিয়ে ঋণ নিয়েছিল আওয়াল। কিন্তু প্রতি মাসে ঋণের সুদ দেওয়ার সময় হলেই সীমার সঙ্গে ঝগড়া হত তাঁর। আওয়াল ঋণের টাকা মেটাতে চাইতো না, পরিবর্তে সীমাকে চাপ দিতো বাপের বাড়ি থেকে টাকা এনে ঋণ মেটানোর। সেই নিয়েই দুইজনের অশান্তি বাঁধতো। মঙ্গলবার বিকালে সীমার দাদা জানতে পারেন বোন আত্মঘাতী হয়েছে।

সীমার দাদা সুরজ শেখ জানিয়েছেন, তিনি মঙ্গলবার বিকালে বোনের আত্মহত্যার খবর পেয়েছিলেন। শুনেছিলেন, সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না জড়িয়ে আত্মঘাতী হয়েছেন সীমা। কিন্তু পরে ভাগ্না আর ভাগ্নীর সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন, দুই সন্তানের সামনে স্ত্রীকে মারধরের পর তাঁর গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দিয়েছে আওয়াল। কিছুদিন আগে সীমা বাপের বাড়ি এসেছিল। তখনই সে জানিয়েছিল ঋণের টাকা চাইতে গেলেও আওয়াল তাঁকে বেধড়ক মারধর করে। নিজের গয়না গচ্ছিত রেখে তাই ঋণের টাকা মেটান সীমা। কিন্তু সেই গয়নাও ঋণ মেটাতে মেটাতে শেষ হয়ে গিয়েছে। ভগবানগোলা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তাঁরা সীমার ছেলে আর মেয়েকে জিজ্ঞাসাবাদ করছেন।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই