‘আমি ছোট বড় সকলের দিদি’, মেদিনীপুরের সভায় জানালেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি : বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দলীয় কর্মী সমর্থকদের কাছে ‘মমতাদি’ হিসাবেই পরিচিত। এবার নিজেকে সকলের প্রিয় দিদি হিসাবেই তুলে ধরলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মেদিনীপুরের সভা থেকে তৃণমূল নেত্রী জানান, ‘আমি ছোট বড় সকলের দিদি। ঘরে ঘরে সকলের দিদি।‘

সম্প্রতি একটি জনপ্রিয় সংবাদমাধ্যমে ‘দিদি নম্বর ওয়ান’ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে এদিন মেদিনীপুরের সভা থেকে তৃণমূল নেত্রী জানান, ‘আমি দিদি নম্বর ওয়ান নই। দিদি নম্বর ওয়ান যিনি করেন তিনি করেন। আমি সবার দিদি। ছোট বড় সকলের দিদি। আমি বিশ্বের দিদি। আমি দেশের দিদি। রাজ্যের দিদি। আমি ঘরে ঘরে সকলের দিদি। আমি ইউনিভার্সাল দিদি।‘

এদিন মেদিনীপুরের সভা থেকে সেখানকার ঐতিহ্যের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুরের সংগ্রামের কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, ‘এই মাটি আনুগত্যের মাটি। এটি গদ্দারদের সহ্য করবে না।‘ একইসঙ্গে এদিন নিজের কাজের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রী জানান, ‘খড়গপুরে অনেক রেল কলোনি রয়েছে। ভোটের আগে আটটা ওয়ার্ডে জলের লাইন কেটে দেওয়া হয়েছিল। কারেন্ট কেটে দেওয়া হয়। বলা হয় বিজেপিকে ভোট না দিলে উচ্ছেদ করবে। আমি চ্যালেঞ্জ করছি, একটা বাড়ির যদি জল-কারেন্ট কাটা হয়, তাহলে তাঁদের বিরুদ্ধে আন্দোলন করব। আমি ঘাসে মুখ দিয়ে চলি না। ঘাস রক্ষা করি।‘ অর্থাৎ তিনি যে সকলের দিদি, পরোক্ষে সেই বার্তাই দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জাল নথিতে অনুপ্রবেশের খোঁজে পশ্চিমবঙ্গ-সহ ১৩ জায়গায় ইডি অভিযান

৪৫ বছর বাদে আটক জিয়াউর রহমান হত্যা মামলায় ফাঁসির সাজা পাওয়া প্রাক্তন সেনা কর্তা

মুড হলে ফুচকা কিন্তু মন চায় রসগোল্লা, ‘মন্দারমণি’ থেকে বার্তা সানি লিওনির

স্কুল বাস থেকে নামতে গিয়েই অঘটন, চালকের গাফিলতিতে মর্মান্তিক মৃত্যু ৭ বছরের শিশুর

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা

রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা, মমতার হাত ছেড়ে এবার পদ্ম শিবিরে কোয়েল!

বেহাল রাস্তার জন্য ফিকে রথযাত্রার আনন্দ, ‘ডবল ইঞ্জিন’ সরকারের দিকেই তাকিয়ে নদিয়ার বাসিন্দারা

গুরুতর অসুস্থ রণবীর, ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চের আগে হঠাৎ কী হল নায়কের?

হরমুজগামী জাহাজে নিয়োগ করা যাবে না ভারতীয় নাবিকদের, নির্দেশিকা জারি নয়াদিল্লির

ইসকনের ৫৫তম রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর, সাষ্টাঙ্গে প্রণাম শুভেন্দুর

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

আমেরিকায় গ্রিন কার্ড পেতে লাগবে ১ লাখ ডলার! বড়সড় পরিকল্পনার পথে ট্রাম্প প্রশাসন

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড

ধনেপাতার ডাঁটি ফেলে দিচ্ছেন? রান্নার স্বাদ দ্বিগুণ করতে ব্যবহার করুন এই ৫ উপায়ে!