‘তোমার বিনাশ করবই’,সুতি থেকে বিজেপিকে নিশানা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি, সুতি: তোমার বিনাশ আমি করবই। বাংলাকে অপমান করেছ। সুতি থেকে এইভাবেই বিজেপিকে নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন বিজেপি মানে সর্বনাশ। এসআইআর, এনআরসি মানে সর্বনাশ। এদের বিনাশ করতে হবে। ডিটেনশন ক্যাম্পের নামে জেলে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা চলছে। মানুষের রায়ে ওদের জেলে ঢোকানো হবে।

তিনি বলেছেন, সবাই শান্ত থেকে সুস্থ থেকে কাজ করুন। দাঙ্গা না করার কথা বলেছেন তিনি। কোনও প্ররোচনায় পা না দেওয়া, ধর্ম নিয়ে ভাগাভাগি না করার কথা বলেছেন। আগামীতে দিল্লি চলোর ডাক দিয়েছেন তিনি। তাঁর অভিযোগ, বিজেপি এআই দিয়ে নোংরা খেলা খেলে। ধর্মে ধর্মে বিভাজন করে। কাজ করে না। ১৫ লক্ষ করে টাকা দেওয়ার কথা বলেছিল, দেয়নি। নোটবন্দি ও ভোটবন্দি সবটা করে হয়রানি করা হচ্ছে মানুষকে। ভোটের ঠিক আগে প্রার্থী থেকে আইটি সব জায়গায় ইডি তল্লাশি চালানো হচ্ছে। বিজেপি গণতন্ত্র শেষ করে দেবে, সমস্ত ভোটারাধিকার নষ্ট করে দেবে। সুতিতে গঙ্গা ভাঙ্গন রোধ করে না কেন্দ্র। ওরা ইচ্ছাকৃতভাবে ড্রেজিং করে না। এখানে নদী বন্দরের পরিকল্পনা নেওয়া হয়েছে। ১০০০ কোটি টাকার ভাঙন রোধের কাজ হয়েছে।

বিজেপিকে নিশানা করে তিনি বলেন, ক্ষমতা থাকলে ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করুন। সবকিছুকে পরিবর্তন করে জিতবে মনে করছে। ভবানীপুর থেকে ৪০ হাজার ভোটারের নাম বাদ গিয়েছে। এখন বাংলাকে টার্গেট করা হয়েছে, পরে আমরা দিল্লিকে টার্গেট করব। সবাই মিলে দিল্লি যাওয়ার ডাক দিলেন তিনি।  সেখানেও প্রতিবাদ হবে। 

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাওয়ার আর্জি খারিজ করল আদালত

নিখোঁজ স্ত্রী ইন্দ্রানী! সব্যসাচীর গোপন সম্পত্তির খোঁজে তৎপর পুলিশ

‘অত্যন্ত কঠিন ছিল ২ বছর’, পদ্মভূষণ সম্মানের পর দীর্ঘ অসুস্থতা নিয়ে মুখ খুললেন অলকা

জোর ধাক্কা পলাতক নীরব মোদির, ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ১০০ কোটির ঋণ মেটানোর নির্দেশ

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই অ্যাকশনে পুলিশ, তামান্না খুনে গ্রেফতার আরও ২

দাদুর যৌন লালসার শিকার নাতনি, গ্রেফতার অভিযুক্ত

ছত্তিশগড়ে মিলল হিরের খনি! মাটির নীচে লুকিয়ে আরও বড় ভাণ্ডার?

বিশ্বকাপে রেকর্ডের পর মেসিকে নিয়ে করা প্রশ্নে চটলেন রোনাল্ডো, যা বললেন…

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

সমুদ্র, পাহাড়ের অনন্য মেলবন্ধন, গোয়া ছেড়ে ঘুরে আসুন কর্নাটকের গোকর্ণ

মোবাইল ফোন বাজারে শোরগোল ফেলতে আসছে Nothing Phone 4b

বর্ষার মরশুমে ভিড় বাড়ছে এই ‘অচেনা’ গন্তব্যগুলিতে, জুনেই ঘুরে আসতে পারেন