আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘বেঁচে থাকতে NRC করতে দেব না ‘, ফের হুঙ্কার মমতার

নিজস্ব প্রতিনিধি, বোলপুর : যতদিন বেঁচে রয়েছেন, ততদিন বাংলায় এনআরসি করতে দেবেন না। বোলপুরের ভাষা আন্দোলনের মঞ্চ থেকে হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এনআরসি নিয়ে তাঁর মন্তব্য, বাংলার মানুষকে এনআরসি নোটিশ পাঠাচ্ছে আসম সরকার। এত বড় সাহস হয় কি করে? বাংলায় কথা বললেই যে বাংলাদেশি? সব ভাষাকে আমরা সম্মান করি। বাংলা ভাষাকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করা যাবে না। এনআরসির নাম করে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া কার করতে দেওয়া হবে না। কারও ঠাকানা কেড়ে নেওয়া চক্রন্ত রোখার কাজ চলবে।

বোলপুরে মাটিতে দাঁড়িয়ে তিনি বলেছেন, বাংলায় কোনও বিভেদ নেই। এখানে ঐক্য রয়েছে। বাঙালিদের ওপরে অত্যাচার বন্ধ করতে হবে। একজনের ঠিকানা কেড়ে নেওয়া হলে, ওদেরও ঠিকানা থাকবে না। পিছু হঠতে বাধ্য় হবে তাঁরা। দেশে মানুষের জমিদারি চলে। বিজেপির নয়। তিনি বলেছেন, হরিয়ানা অসমের নেতারা অপদার্থ। পরিযায়ীদের জন্য জনস্বার্থে স্বাস্থ্যসাথীর ব্যবস্থা করে দেওয়া হবে। রেশনের ব্যবস্থা করবে সরকার। পরিযায়ীদের বাংলাতেই কাজের সুযোগ আসবে। যারা ভালোবাসে না, সেখানে কাজ করে দরকার নেই বলে জানালেন তিনি।

২০২৯ সাল পর্যন্ত বিজেপি টিকবে না বলেও হুঙ্কার দিয়েছেন মুখ্য়মন্ত্রী। তিনি বলেছেন, শূণ্য থেকে মহাশূণ্যে চলে যাবে বিজেপি।  কমিশনকেও নিশানা করতে ছাড়েননি তিনি। বলেছেন, বিভিন্ন রাজ্যে ডবল ইঞ্জিন সরকার গড়তে সাহায্য করছে কমিশন। সরকারের বয়ে এনআরসি খেলা শুরু করেছে কমিশন। কিন্তু বাংলায় এনআরসি করতে তিনি দেবেন না। তারজন্য় লড়াই জারি থাকবে।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

ভোট মিটলেও রাজ্যে আইনশৃঙ্খলা সামলাতে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে

উদয়নারায়ণপুরে জওয়ানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে আড়াল কমিশনের

ভোট শেষের মুখে নোয়াপাড়ায় উত্তেজনা, বচসা ঘিরে তৃণমূল–বিজেপি সংঘর্ষ

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

ব্যারাকপুরে পুরসভার কর্মী রাজনৈতিক দলের এজেন্ট হয়ে বুথে বসার অপরাধে আটক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ