‘নন্দীগ্রামে উপ নির্বাচনে কল্পনাতীত মার্জিনে জিতব’, হুঙ্কার মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘ভোট করতেও জানি, করাতেও জানি। নন্দীগ্রামে এমন রেকর্ড মার্জিনে জিতব, কেউ কল্পনাও করতে পারবেন না,’ হলদিয়ার জনসভা থেকে এমনই দৃপ্ত কণ্ঠে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার সঙ্গে তিনি এও বুঝিয়ে দিলেন নন্দীগ্রামকে হাতের তালুর মতো চেনেন। জল্পনার অবসান ঘটিয়ে নিহত চন্দ্রনাথের মা হাসিন রানি রথকে নন্দীগ্রাম বিধানসভার উপ নির্বাচনে প্রার্থী করেছে বিজেপি। তাঁর হয়েই এদিন মনোনয়ন পর্বের ফাঁকে প্রচার করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হলদিয়ায় জনসভা থেকে তিনি নন্দীগ্রামবাসীকে আশ্বস্ত করেন, উন্নয়নে কোনও বাধা আসবে না। শুধু রেকর্ড মার্জিনে দলীয় প্রার্থীকে জেতাতে হবে।

মুখ্যমন্ত্রী আজ, মঙ্গলবার বলেন, ‘আমি ভোট করাতে জানি, এমন মার্জিনে বিজেপি জিতবে, কেউ ভাবতে পারেনি। এবারও এমন মার্জিনে জিতব কেউ ভাবতে পারছেন না। কল্পনাতীত মার্জিনে জিতবে বিজেপি প্রার্থী। নন্দীগ্রামের দায়িত্ব আমার। এখানকার সকলের মাথায় ছাদ, হাতে কাজ, পেটে ভাত আমার অঙ্গীকার। আমি পূরণ করবই। আমি সকলের কাছে আবেদন করব, আপনারা যে বিপুল জয় এনে দিয়েছেন তার উপর দাঁড়িয়েই সরকার তৈরি হয়েছে। সরকার কাজ শুরু করেছে এবং মাত্র চার মাস অতিবাহিত হয়েছে। সঙ্কল্পপত্র প্রতিশ্রুতি পূরণের কাজ এগিয়ে নিয়ে যাব। নন্দীগ্রামের বিপুল জনতার কাছে একটাই প্রতিশ্রুতি নিশ্চিন্তে থাকবেন, যেদিন আমি তমলুকের সাংসদ থেকে সরে গিয়েছিলাম, সেদিন অনেকেই পরিষেবা পাওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন। কিন্তু আপনাদের প্রয়োজনে, আপনাদের সঙ্গে দাঁড়িয়েছিলাম সবসময়ে। আমি আমার প্রাক্তন সাংসদ হিসেবে অভাব বুঝতে দিই নি। তেমনই নন্দীগ্রামে কাউকে আমার অভাব বুঝতে দেব না।’

আরও পডুন: মমতাপন্থী সাংসদ কীর্তি আজাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

শুধুই নন্দীগ্রাম নয় আগামী ৬ অক্টোবর রেজিনগরেও উপ নির্বাচন রয়েছে। সেখানকার সংখ্যালঘুদের এদিন হলদিয়া থেকেই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, ‘সংখ্যালঘুদের বলতে চাই। এটাই শেষ সুযোগ আপনাদের কাছে। নন্দীগ্রাম ও রেজিনগরে বিজেপিকে ভোট দিয়ে দেখিয়ে দিন যে আপনারা সরকারের পাশে রয়েছেন।’

বিবাহবিচ্ছেদের পর থেকেই ভুগছিলেন মানসিক অবসাদে! নবদ্বীপে মহিলার মৃত্যু ঘিরে চাঞ্চল্য

প্রধানমন্ত্রীর জন্মদিনেই ঢুকবে ৩০০০ টাকা! অন্নপূর্ণা নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় রেগে কামড়ে স্ত্রীর নাক কেটে নিলেন বদমেজাজি স্বামী

বানিয়ে ফেলেছেন বাড়ি, এখন আবাসের টাকা ফেরতের নোটিশ, মাথায় হাত বীরভূমের আলেনুরের

প্রেমিকের সঙ্গে গাড়িতে অন্য মহিলা! রাস্তায় বাধা দিতেই প্রেমিকাকে মারার চেষ্টা

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার পাক গ্যাংস্টারের ভাই বান্টি খান, উদ্ধার জাল নথি

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র ছুড়ে সৌদি আরবের এফ–১৫ যুদ্ধবিমান ধ্বংস করল হুতি বিদ্রোহীরা

মেসির পর এবার আন্তর্জাতিক ফুটবলকে ‘আলবিদা’ জানালেন তারকা ফুটবলার, কে তিনি?

রোগীদের লুটছে বেসরকারি হাসপাতাল! ১১ টাকার পণ্যের বিল ৩২৫ টাকা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য