মমতাপন্থী সাংসদ কীর্তি আজাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

তোলাবাজি এবং হুমকির অভিযোগে গ্রেফতারির আশঙ্কায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ।

Share:

নিজস্ব প্রতিনিধি: তোলাবাজি এবং হুমকির অভিযোগে গ্রেফতারির আশঙ্কায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। আগাম জামিনের আবেদন করেছিলেন তিনি। সেই আর্জির প্রেক্ষিতে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কীর্তি আজাদকে রক্ষা কবচ দিল কলকাতা হাই কোর্ট। আজ শুনানির সময়ে বিচারপতি কৌশিক চন্দ পুলিশকে নির্দেশ দেন যে, ‘আপাতত তৃণমূল সাংসদের বিরুদ্ধে আপাতত কোনও বড় পদক্ষেপ নেওয়া যাবে না। তবে তদন্তে কীর্তিকে সহযোগিতা করতে হবে।’ পাশাপাশি আদালত আরও জানিয়েছে, ‘আগামী ২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) কীর্তিকে সিআইডি দফতরে হাজিরা দিতে হবে। তার পরেও জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে সাত দিনের নোটিশ দিয়ে কীর্তিকে তলব করতে পারবে সিআইডি।’

জানিয়ে রাখি, কীর্তির বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে নেমেছে রাজ্য পুলিশের সিআইডি। তাঁকে তলবও করা হয়েছিল। এরপরেই আগাম জামিন চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন কীর্তি আজাদ। অবশেষে তাঁকে রক্ষা কবচ দিল আদালত। কিন্তু সিআইডি তলবে তাঁকে যেতেই হবে বলে জানাল আদালত। তাঁর বিরুদ্ধে এক ব্যবসায়ীর থেকে ১৫ লক্ষ টাকার তোলা চেয়ে হুমকির অভিযোগ উঠেছে। জানা যায়, গত বছরের ২১ মে কীর্তির দুর্গাপুরের বাংলোয় এক ব্যবসায়ীকে ফোন করে ডাকা হয়েছিল। সেখানে ব্যবসায়ী গেলে তাঁর কাছ থেকে প্রভাব খাটিয়ে ১৫ লক্ষ টাকা তোলা চান কীর্তির এক সহযোগী। বলা হয়, ওই টাকা না দিলে ব্যবসায়ীর রান্নার গ্যাসের ব্যবসা বন্ধ করে দেবেন। ওই ঘটনার অডিও রেকর্ড করা হয়। তার প্রেক্ষিতেই কীর্তি-সহ তাঁর কয়েকজন সহযোগীর বিরুদ্ধে মামলা দায়ের করেন ওই ব্যবসায়ী।

যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন কীর্তি। উল্টে তিনি দাবি করেন যে, তাঁর বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র করা হয়েছে। ওই সময় তিনি দুর্গাপুড়ে ছিলেন না। তিনি দাবির সত্যতার জন্যে বিমানযাত্রার তথ্যও আদালতে জমা দিয়েছেন। জামিনের আবেদনে কীর্তির যুক্তি, ঘটনার ১৫ মাস পড়ে কেন তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হল? তিনি যে ১৫ লক্ষ টাকা তোলা চেয়েছেন ওই ব্যবসায়ির থেকে তার প্রমাণ কী আছে? ওই মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাই তিনি তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। 

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক