ISC-তে প্রথম হয়েছেন বাংলার মেয়ে অনুষ্কা! প্রাপ্ত নম্বর ৪০০

Share:

নিজস্ব প্রতিনিধি, পানিহাটি : ভোট কাটতেই প্রকাশিত হয়েছে ICSE দশম ও ISC দ্বাদশ শ্রেণির ফল। দুই ক্ষেত্রেই পাশের হার ছাড়িয়েছে ৯৯ শতাংশ। গতবছরের তুলনায় এবার পাশের হার বেড়েছে। ISC তে সাম্ভাব্য প্রথম স্থান অর্জন করেছে বাংলার মেয়ে অনুষ্কা ঘোষ। 

জানা গিয়েছে, পানিহাটির বাসিন্দা অনুষ্কার প্রাপ্ত নম্বর ৪০০ তে ৪০০। সেন্ট জেভিয়ার্সের ছাত্রী অনুষ্কা। ফলাফল ভালো হবে আশা করেছিল সে। প্রথম হওয়ার খবরে অত্যন্ত আনন্দিত অনুষ্কা। এদিন সকালে রেজাল্ট বের হওয়ার পরেই ওয়েবসাইটে নিজের ফল দেখেছে সে। প্রথম হওয়ার খবরে অত্যন্ত খুশি অনুষ্কা। 

দীর্ঘ অপেক্ষার পরে অবশেষে বৃহস্পতিবার ICSE দশম ও ISC দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল ঘোষণা হয়েছে। নির্ধারিত সময়ের অনেক আগেই ফল প্রকাশ হওয়ায় স্বস্তি পেয়েছে লক্ষ লক্ষ পরীক্ষার্থী ও অভিভাবকরা। এবার ফলাফলে পাশের হার যেমন উজ্জ্বল, তেমনই সময়মতো ফল ঘোষণার এই উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে বিভিন্ন মহলে। 

জানা গিয়েছে ICSE পরীক্ষায় পাশের হার এবার ৯৯.১৮ শতাংশ। মোট ২ লক্ষ ৫৮ হাজার ৭২১ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২ লক্ষ ৫৬ হাজার ৫৯০ জন। ছাত্রদের পাশের হার ৯৮.৯৩ শতাংশ, আর ছাত্রীদের ক্ষেত্রে তা ৯৯.৪৬ শতাংশ। মেয়েরাই এগিয়ে রয়েছে পাশের হারে।  ISC পরীক্ষাতেও উজ্জ্বল সাফল্য সামনে এসেছে। এই ক্ষেত্রে পাশের হার ৯৯.১৩ শতাংশ। মোট ১ লক্ষ ০২ হাজার ৪১৪ পরীক্ষার্থী পাশ করেছেন। ছাত্রদের পাশের হার ৯৮.৮১ শতাংশ, ত্যুর ছাত্রীদের ৯৯.৪৮ শতাংশ। এই ক্ষেত্রেও মেয়েরাই এগিয়ে। দক্ষিণ ভারতের রাজ্যগুলি ৯৯.৮৭ শতাংশ সাফল্য নিয়ে শীর্ষে রয়েছে এই পরীক্ষাতে। 

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?