দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রকাশিত আইএসসি দ্বাদশ ফল, শীর্ষে বাংলার ৬ পড়ুয়া

নিজস্ব প্রতিনিধি: আইসিএসই (ICSE) দ্বাদশ শ্রেণির ফল প্রকাশিত হল রবিবার। মোট পরীক্ষার্থী ৯৬ হাজার ৯৪০ জন। পাশের হার ৯৯.৩৮ শতাংশ। গত বছর পাশের হার ছিল ৯৯.৭৬ শতাংশ। পাশের হারে এগিয়ে ছাত্রীরা। সর্বোচ্চ নম্বর ৯৯.৭৫ শতাংশ। এই নম্বর পেয়ে প্রথম হয়েছে ১৮ জন। এদের মধ্যে বাংলার ৬ পরীক্ষার্থী।

প্রকাশিত ফলে দেখা গিয়েছে, প্রথম- দ্বিতীয়- তৃতীয় স্থানে রয়েছে ১৫৪ জন। এই ১৫৪ পড়ুয়ার মধ্যে বাংলার ৪১ জন শিক্ষার্থী। বাংলা থেকে পরীক্ষার্থী ছিল ২৭ হাজার ৫৬৯ জন। এই রাজ্যে পাশের হার ৯৯. ১৫ শতাংশ। রাজ্যেও ছাত্রদের থেকে এগিয়ে ছাত্রীরা। রাজ্য থেকে প্রথম স্থান অধিকার করেছে নিখিল কুমার প্রসাদ, আলিপুরদুয়ার বীরপাড়া সানসাইন স্কুলের ছাত্র। মহম্মদ আর্শ মুস্তফা, কলকাতার দ্য ফ্রাঙ্ক অ্যান্টনি পাবলিক স্কুলের ছাত্র। পৃথ্বীজা মন্ডল, পানিহাটি সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনের ছাত্রী। প্রতীতি মজুমদার, সল্টলেক ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রী। অভিষেক বিশ্বাস, উত্তর চব্বিশ পরগনা জেলার দেবপুকুর সেন্ট ক্ল্যারেট স্কুলের ছাত্র। অপূর্বা কাশিশ, কলকাতার জিডি বিড়লা সেন্টার ফর এডুকেশনের ছাত্রী।

২০২১- ২২ শিক্ষাবর্ষের পরীক্ষা হয়েছিল ২ সেমেস্টারে। তবে এখনই দেওয়া হয়নি মার্কশিট। মার্কশিটেই জানা যাবে প্রাপ্ত নম্বর। অনলাইনে ফল দেখা যাবে ৩ টি ওয়েবসাইটে-  cisce.org ,  results.cisce.org ,  results.nic.in

Published by:

Share Link:

More Releted News:

বিজেপিকে রুখতে মমতার পাশে কেজরিওয়াল, তৃণমূলের প্রার্থীদের হয়ে প্রচারে আসছেন আপ সুপ্রিমো

নৈহাটিতে তৃণমূলপন্থী ক্লাবে বসে ভোটার স্লিপ বিলি! BLO-কে হাতে নাতে ধরল বিজেপি

যাদবপুরে নাবালিকাকে দেড় বছর ধরে আটকে রেখে যৌন নিগ্রহ, ধৃত যুবক

‘২৫০ আসন পাবে তৃণমূল,’ প্রথম দফার ভোটের পরেই ভবিষ্যদ্বাণী ইউসুফ পাঠানের

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ