বুলডোজার চালাতে এলে অমর্ত্য সেনের বাড়িতে আমি প্রথম ধর্না দেব: মমতা

অর্মত্য সেনের বাড়িতে বুলডোজার চালাতে এলে মুখ্যমন্ত্রী স্বয়ং ধর্না দেবেন বলে জানিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: নোবেলজয়ী অর্থনীতিবিদকে জমি ছাড়ার জন্য ইতিমধ্যে নোটিস দিয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ১৩ ডেসিমেল জমি না ছাড়লে বিশ্বভারতী কর্তৃপক্ষ বল প্রয়োগ করে জমির দখল নেবে বলে জানিয়ে দিয়েছে। সেই আবহে নোবেলজয়ী অর্থনীতিবিদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অর্মত্য সেনের বাড়িতে বুলডোজার চালাতে এলে মুখ্যমন্ত্রী স্বয়ং ধর্না দেবেন বলে জানিয়েছেন।

বুধবার নবান্ন সভাঘরে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বিজেপির বিরুদ্ধে সুর চড়ান। নোবেলজয়ী অর্থনীতিবিদ অর্মত্য সেনকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হেনস্থা করছে বলে অভিযোগ করেন তিনি। কৃতী বঙ্গ সন্তানের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘অমর্ত্য সেনের বাড়িতে বুলডোজার চললে আমি ওখানে গিয়ে প্রথম ধর্না দেব। দেখব কার শক্তি বেশি। বুলডোজার না মানুষের।’

উল্লেখ্য অর্মত্য সেন বিশ্বভারতীর জমি দখল করে রয়েছেন বলে অভিযোগ বিশ্বভারতী কর্তৃপক্ষের। সেই জমি ছাড়ার জন্য বিশ্বভারতীর তরফে উচ্ছেদের নোটিস ধরানো হয়েছে তাঁকে। সেখানে ১৫ দিনের সময় দেওয়া হয়েছে। নোটিসে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ে জমি না ছাড়লে, প্রয়োজনে বলপ্রয়োগ করা হবে।

সঙ্কটজনক জেলবন্দি ইমরান, অস্ট্রেলিয়া সরকারের হস্তক্ষেপ চাইলেন ৭ প্রাক্তন অধিনায়ক

‘বিরোধী দলনেতার সঙ্গে ছিল, এটাই চন্দ্রনাথের বড় অপরাধ’, আক্ষেপ শুভেন্দুর

গরম ভাতের সঙ্গে পাতে রাখুন তেল-ঝাল-মশলা ছাড়া ভাপা কই, জানুন রান্নার নিয়ম

‘আমি অবসর নিচ্ছি না’, সোশ্যাল মিডিয়ায় ভুলভাল তথ্য প্রচার নিয়ে ক্ষুব্ধ অমিতাভ বচ্চন

ঝড়গার পর স্ত্রীকে খুশি করতে চারচাকা গাড়ি চুরি স্বামীর ,তার পর…

বাবরি মসজিদে বিজেপির পতাকা লাগিয়ে অশান্তির ছক! ভাইরাল হুমায়ুনের অডিও

দুপুরের মেনুতে বানিয়ে নিন জিভে জল আনা বেসন ক্যাপসিকাম ভাজা

ভাপা-মালাইকারি তো অনেক হল, স্বাদ বদলে বানান কড়াই চিংড়ি   

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

মহিলা বলে গ্রেফতার! আফগানিস্তানে গিয়ে চরম বিপদে জনপ্রিয় ভ্লগার

বাড়িতে ভিতর হঠাৎ রেফ্রিজারেটর বিস্ফোরণ, প্রাণ গেল একই পরিবারের ৪ সদস্যের

‘Dil To Pagal Hai’ থেকে ‘Lehra do’, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ইনস্টাগ্রাম প্রোফাইলে ভাইরাল বলিউডের গান