দেখতে থাকুন বদলে যাচ্ছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘বুকের পাটা থাকলে ৪ তারিখ থাকবেন, দেখা হবে’, অমিত শাহকে চ্যালেঞ্জ অভিষেকের  

নিজস্ব প্রতিনিধি : রাজনীতিতে মনুষ্যত্বে বিশ্বাস করে তৃণমূল। বিষ্ণুপুর থেকে এই কথাই বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। তিনি বলেছেন তৃণমূল ধর্মের নামে রাজনীতি করে না। কর্মের নামে রাজনীতি করে। সেবাশ্রয় নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেছেন, ডায়মন্ড হারবারে সকলকে পরিষেবা দেওয়া হয়েছে। তিনি আরও বলেছেন, যখন তিনি মানুষের ভোটে নির্বাচিত, তখন তাঁর একটাই ধর্ম মানব ধর্ম। এই ধর্মের থেকে বড় কিছু হয় না।

নববর্ষের দিনে বাংলা কৃষ্টি সংস্কৃতির কথাও তুলে ধরেছেন তিনি। বাঙালিকে টাইট দিতে এসে, নিজেরাই টাইট হয়ে গিয়েছে। অমিত শাহকে কটাক্ষ করেছেন তিনি। বলেছেন, অমিত শাহ এসে হুমকি দিচ্ছে। গুজরাটের গুন্ডা এসে বাঙালিকে ধমকাচ্ছে। বুকের পাটা থাকলে ৪ তারিখ বাংলায় থাকবেন, বিকেলে দেখা হবে। ৪ তারিখ ফল ঘোষণার পরে অমিত শাহের মুখ দেখতে চান অভিষেক। তিনি আরও বলেছেন, ডায়মন্ডহারবারে ব্যবধান বৃদ্ধির লড়াই চলছে। কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হয়েছেন তিনি। বলেছেন বাংলায় ২ লক্ষ কোটি টাকা বকেয়া রয়েছে।পদ্ম ফুলের থেকে টাকা দিয়ে ভোট দেবেন জোড়া ফুলে।

 

বিজেপির রিপোর্টকার্ড নিয়ে আসার ডাক দিয়েছেন তিনি। বলেছেন, আবাস যোজনার টাকা, রাস্তা তৈরির টাকা, ১০০ দিনের টাকা বিজেপি দিয়েছে, প্রমাণ করতে পারলে রাজনীতি করবেন না। প্রতিদিন পণ্যের দাম বাড়ছে। মোদি সরকার মানুষকে লুটেপুটে নিচ্ছে। অন্যদিকে মমতা সরকার লক্ষ্মীর ভান্ডার, যুবসাথী দিয়ে অসহায় মানুষের পাশে রয়েছে। এটাই পার্থক্য। মোদি সরকার মানুষকে লাইনে দাঁড় করিয়েছে। সেই লাইনে দাঁড়িয়েই জবাব দিতে হবে। 

Published by:

Share Link:

More Releted News:

জোকা ট্রাম ডিপোতে নাকা চেকিংয়ে বাজেয়াপ্ত ৪ লক্ষাধিক টাকা, আটক ৪

SIR-এ বাদ পড়েছে নাম, তবু ভোটের দায়িত্ব সামলাবেন শিক্ষক দম্পতি!

ভোটের আগেই তৃণমূল ছাড়লেন জলঙ্গির প্রাক্তন বিধায়ক

লক্ষ্মী বনাম অন্নপূর্ণা ভাণ্ডার! প্রতিশ্রুতিতে ভরছে দেওয়াল, কার ভরসা বেশি?

বৃষ্টি মাথায় ভোটপ্রচারে মধ্য হাওড়ার তৃণমূল প্রার্থী অরুপ

উত্তর-দক্ষিণে জোড়া আক্রমণ ! ঝোড়ো প্রচারে মমতা-অভিষেক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ