‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্ধমান থেকে ধৃত পাক জঙ্গি হামিম মণ্ডলের থেকেও তদন্তকারীদের চিন্তা বাড়াচ্ছে অর্পিতা সরকার। হামিমের বান্ধবীর ভূমিকা নিয়ে সন্দিহান রাজ্যের গোয়েন্দারা। মধ্যবিত্ত পরিবারের মেয়ে অর্পিতা সরকার কীভাবে পাকিস্তানের হ্যান্ডেলার হয়ে গেল তার খোঁজই করছেন তদন্তকারীরা। ঝাড়খণ্ডের সাহিবগঞ্জের বড়হরওয়ার মেয়ে অর্পিতা। দুই বোনের মধ্যে তিনি ছোট। তাঁর বাবা সুজিত সরকারের গ্রামেই মুদির দোকান রয়েছে। তাঁর মা ছিলেন অঙ্গনওয়াড়ি কর্মী। পাঁচ বছর আগে করোনার সময়ে তিনি মারা যান।

মধ্যবিত্ত পরিবারের মেয়ে অর্পিতা স্থানীয় বিএসকে কলেজ থেকে স্নাতক পাশ করেন। স্থানীয় সূত্রে খবর, অর্পিতার জীবনযাপন কোনও কালেই পছন্দ করতেন না তাঁর বাবা। সে কারণে কলকাতায় নিজের দাদু-দিদার কাছেই বেশির ভাগ সময় থাকতেন তিনি। সেখানে থেকে হামিমের সঙ্গে পরিচয়। তারপরেই বন্ধুত্ব ও সেখান থেকে প্রেম। পাক জঙ্গি হামিম অর্পিতাকে শুধুই হানিট্র্যাপের জন্য ব্যবহার করতেন না। তাঁর সোশ্যাল মিডিয়ায় কাজ ছিল। যেহেতু নেটপ্রভাবী হওয়ার অদম্য ছিল অর্পিতার, সেটাকেই কাজে লাগিয়েছিল হামিম।

আরও পডুন: জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

অর্পিতাকে ঠিক ব্যবহার করা হতো ধৃত পাক গুপ্তচর জ্যোতির মতোই। গোয়েন্দা সূত্রে খবর, অর্পিতাকে দিয়ে চরদের একটি নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা ছিল পাকিস্তানি গ্যাংস্টার ভাট্টি এবং আইএসআইয়ের। ‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে দু’টি নতুন ধরনের এনক্রিপটেড মেসেজিং অ্যাপ ব্যবহার করছিলেন হামিম এবং অর্পিতা। দু’টি অ্যাপেই ফোন নম্বরের দরকার হয় না। সেশনে ফোন নম্বরের বদলে একটি কোড তৈরি হয়। দু’টি অ্যাপেই মেটাডাটা সুনির্দিষ্ট কোনও সার্ভারে সংরক্ষিত হয় না। ফলে তার মাধ্যমে যোগাযোগ অনেক নিরাপদ। সেই মেসেজিং অ্যাপের মাধ্যমে ‘আবিদ জাট’ এবং ‘হামাদ’ নামে দুই হ্যান্ডেলারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত অর্পিতা। তাদের সঙ্গে চ্যাট করত। সেই চ্যাট হিস্ট্রি বের করছে রাজ্য পুলিশের এসটিএফ।

হামিম এবং অর্পিতাকে জেরা করে ইতিমধ্যে বেশ কয়েকটি সন্দেহজনক সমাজমাধ্যম হ্যান্ডলেরের খোঁজ পেয়েছেন তদন্তকারীরা। উঠে এসেছে ‘রানা’, ‘উজেইর’, ‘আবিদ জাট৩৩৩’, ‘হামাদ’-এর মতো কিছু নাম। এই সবকটির যোগ রয়েছে পাকিস্তানের সঙ্গে। যা উদ্বেগ বাড়াচ্ছে। গোয়েন্দাদের সন্দেহ, শুধুই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিশানা নয়, এদের দিয়ে বড় কোনও পরিকল্পনা ছিল পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিদের।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

প্রতিদিন গ্যাসের ওষুধ খাচ্ছেন? কিডনিতে বড়সড় ক্ষতি হওয়ার আগে সাবধান!

ধূমপান না করলেও বাড়ছে ফুসফুসের ক্যান্সার, মহিলাদের মধ্যে কেন ছড়াচ্ছে এই রোগ?

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

ওষুধের মোড়কে লুকিয়ে বিপদ! পেইনকিলার খাওয়ার অভ্যাসে অজান্তেই ধ্বংস হছে লিভার

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

রান্নার গ্যাস নিয়ে চিন্তা শেষ! মাত্র ৪ ঘণ্টায় হাতে পেয়ে যাবেন এলপিজি সিলিন্ডার

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার