মার্চেই ফিরতে হবে ক্যাম্পাসে, আইআইটির নির্দেশে বিপাকে পড়ুয়ারা

৩১ মার্চের মধ্যে পড়ুয়াদের ফিরতে হবে ক্যাম্পাসে, নির্দেশ দিয়েছে আইআইটি খড়গপুর। যা নিয়ে পড়ুয়াদের মধ্যে শুরু হয়েছে বিভ্রান্তি।

Share:

নিজস্ব প্রতিনিধি: খড়্গপুর আইআইটি’র(IIT Kharagpur) নির্দেশিকা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। ৩১ মার্চের মধ্যে পড়ুয়াদের ফিরতে হবে ক্যাম্পাসে, নির্দেশ দিয়েছে দেশের প্রথম সারির এই শিক্ষা প্রতিষ্ঠান। যা নিয়ে পড়ুয়াদের মধ্যে শুরু হয়েছে টানাপোড়েন। বিভ্রান্তির মুখে তারা। ছাত্র-ছাত্রীদের অভিযোগ এত কম সময়ে ক্যাম্পাসে ফিরতে সমস্যার মুখে পড়বেন তারা। ভারতের বিভিন্ন রাজ্যের পড়ুয়ারা এই শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করে। মাত্র ১৮-১৯ দিনের নোটিশে তারা কীভাবে ফিরবে ক্যাম্পাসে তা নিয়ে ধন্দে পড়েছে শিক্ষার্থীরা। একইসঙ্গে নির্দেশিকায় বিটেক কোর্সের ফাইনাল সেমেস্টারের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করেছে খড়গপুড় আইআইটি। বিটেক কোর্সে পাঠরত পড়ুয়াদের ফাইনাল সেমেস্টারের পরীক্ষা এপ্রিলে মাসে হবে বলে নির্দেশিকা জারি করে জানিয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠান। আগামী ৭ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত বিটেক পড়ুয়াদের ফাইনাল সেমেস্টারের পরীক্ষা অফলাইনে নেওয়া হবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে। যা নিয়েও বিভ্রান্ত পড়ুয়ারা!

ঠিক দু’বছর আগে করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে ছাত্রদের হস্টেল থেকে কার্যত জোর করে বের করে দেওয়ার অভিযোগ উঠেছিল খরগপুর আইআইটি কর্তৃপক্ষের বিরুদ্ধে। এবার সেই পড়ুয়াদের শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে ফেরাতে চাইছে। ৭ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত বিটেক পড়ুয়াদের ফাইনাল সেমেস্টারের পরীক্ষা শুরু হচ্ছে অফলাইনে। সে কারণেই ৩১ মার্চের মধ্যে ক্যাম্পাসের মধ্যে চলে আসতে হবে দেশের বিভিন্ন রাজ্যে থাকা কয়েক হাজার পড়ুয়াকে। আইআইটি’র পড়ুয়াদের অভিযোগ, দেশ-বিদেশে রয়েছে বহু ছাত্র-ছাত্রী সেখান থেকে এত কম সময়ের মধ্যে তাঁরা কীভাবে ক্যাম্পাসে আসবেন, তা নিয়ে ধন্দে রয়েছেন তারা। আইআইটি কর্তৃপক্ষকে পড়ুয়ারা জানিয়েছিলেন, অনলাইনে পরীক্ষা নেওয়ার জন্য। কিন্তু তা নাকচ করে দিয়েছে কর্তৃপক্ষ। ফলে চরম দুশ্চিন্তায় পড়েছেন পড়ুয়া ও তাঁদের অভিভাবকরা। ভিনরাজ্যে থাকা পড়ুয়ারা এত কম সময়ের মধ্যে ট্রেন বা বিমানের টিকিট কীভাবে পাবেন, বা বিদেশের পড়ুয়ারা কীভাবে ভিসা নিয়ে ফিরবেন তা নিয়ে উঠছে নানা প্রশ্ন‌।

সাতসকালে নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে বাজি বিস্ফোরণ, আতঙ্কে কাঁপল গোটা এলাকা

অমরনাথ যাত্রায় দুর্ঘটনা, খাদে বাস উল্টে আহত ৩০ পুণ্যার্থী

‘সেই চিকিৎসকদের সতর্ক থাকতে হবে…’, অভিষেকের বিদেশযাত্রা নিয়ে কড়া বার্তা দিলীপের

অমরনাথ যাত্রার সময় বড় দুর্ঘটনা, সোনমার্গে খাদে পড়ল তীর্থযাত্রী বোঝাই বাস

গ্রামে ঢুকে একের পর এক বাড়িতে আগুন, তারপর নির্বিচারে গুলি! শিশুসহ নিহত ৩০

প্রযুক্তি দুনিয়ায় নতুন চমক, প্রকাশ্যে এল Oppo A7 Pro Max-এর প্রথম ঝলক

শক্তিশালী নিম্নচাপের প্রভাবে ভিজবে দক্ষিণবঙ্গ, কলকাতাসহ ৮ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

পাক অধিকৃত কাশ্মীরে ভয়াবহ ঘটনা, পাকিস্তানি সেনার নৃশংসতায় নিহত ৯

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের