শহর জুড়ে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান , হাওড়ায় গ্রেফতার প্রোমোটার

Share:

নিজস্ব প্রতিনিধি,কলকাতা ও হাওড়া : প্রেসিডেন্সি কলেজের পাশের রাস্তা ও হিন্দু হোস্টেলের সামনের রাস্তা সহ কলেজ স্ট্রিট জুড়ে অবৈধ পার্কিং সরানো হয়। বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর শুক্রবার সকাল থেকেই বেআইনি পার্কিংয়ের(Illegal Car Parking) বিরুদ্ধে গোটা শহর জুড়ে অভিযানে নামে কলকাতা পুলিশ।কিছু গাড়ি তুলে জোড়াসাঁকো থানায় নিয়ে যাওয়া হয়। বেহালা ঠাকুরপুকুর জোড়া বাগান শ্যামপুকুর কলেজ স্ট্রিট ধর্মতলা সহ বিভিন্ন এলাকায় বেআইনি পার্কিং এলাকা গুলিতে অভিযান চালায় পুলিশ। বেআইনি পার্কিং – এ রাখা গাড়িগুলিকে কাটা লাগিয়ে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে ।

এদিকে,শুক্রবার দুপুরে হাওড়া শ্যামপুর থানা এলাকার নহলায় একটি জলাশয় বোঝানোকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়। যদিও পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জানা গিয়েছে, ওই এলাকায় একটি জলাশয়ের পাশেই এক ব্যক্তির ডাঙ্গা রয়েছে এবং সেই ডাঙাতে মাটি ফেলাকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরেই উত্তেজনা রয়েছে। শুক্রবার দুপুরে এলাকার বেশ কিছু লোকজন পুকুরে মাটি ফেলার প্রতিবাদ করে এবং বাগনান -শ্যামপুর রোড অবরোধ করে।পরে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অন্যদিকে,এই প্রথম হাওড়ার(Howrah) পুর এলাকায় বেআইনি নির্মাণ করে গ্রেফতার এক প্রমোটার।

মুখ্যমন্ত্রী কড়া নির্দেশের পর বেআইনি নির্মাণের বিরুদ্ধে এফ আই আর।গ্রেফতার এক প্রমোটর।নাম সরফরাজ আনোয়ার।ধর্মদাস গাঙ্গুলী লেনে তিনি বেআইনি নির্মাণ করেছিলেন বলে অভিযোগ।শিবপুর থানায় অভিযোগ করেছিল হাওড়া পুরসভা(Howrah Corporation)।আরো দুটি কনস্ট্রাকশন নিয়ে কোম্পানির বিরুদ্ধে হাওড়া থানায় এফ আই আর(FIR) করল পুরসভা।উমাচরন বোস লেনে এই দুটি নির্মাণ বেআইনি বলে অভিযোগ। মোট তিনটি বেআইনি নির্মানের এফ আই আর হয়।সবকটি ৩০ নম্বর ওয়ার্ডে।পুর প্রশাসক সুজয় চক্রবর্তী বলেন ,এরকম পদক্ষেপ আরো নেওয়া হবে।বেআইনি নির্মাণ রুখতে এই ব্যবস্থা জারি থাকবে।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য