দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের অশ্লীল নাচের আসর! দেগঙ্গায় গ্রেফতার ১

নিজস্ব প্রতিনিধি: শীতের শুরুতেই গ্রামবাংলায় নানা জায়গায় মেলাতে চটুল নাচের আসর বসার তথ্য পাওয়া যাচ্ছে। এই অশ্লীল নাচের আসরে দু’দিন আগেই গ্রেফতার করা হয়েছে বনগাঁ এলাকা থেকে ২৫ জনকে। শনিবার ফের গভীর রাতে উত্তর ২৪ পরগনা থেকে গ্রেফতার ১। দেগঙ্গা থানার চাঁপাতলা এলাকায় ঐতিহ্যবাহী মেলাকে কেন্দ্র করে গত শনিবার বসে চটুল নাচের আসর। রাত বাড়তেই সেই নাচে অশ্লীলতা প্রকাশ্যে আসে। খবর পেয়েই এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মেলায় ওই নাচের অনুষ্ঠান বন্ধ করে দেয় পুলিশ।

জানা গিয়েছে, দেগঙ্গার চাঁপাতলা পঞ্চায়েতের খড়ুয়া চাঁদপুর এলাকায় প্রায় একশো আঠাশ বছর ধরেই হয়ে আসছে আবদুলের মেলা। করোনার জন্যই গত দু’বছর গ্রামীণ এই মেলা বন্ধ থাকলেও সংক্রমণ কিছুটা কমায় সরকারের নির্দেশিকা অনুযায়ী চলতি বছরে ফের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার থেকে এই মেলা শুরু হয়েছে। আগামী ১৫ দিন চলবে, আর সেই মেলাতেই গত শনিবার বসেছিল অশ্লীল চটুল নাচের আসর। যা দেখে রীতিমত ক্ষুদ্ধ এলাকাবাসী। তারপরেই পুলিশে খবর দেওয়া হলে গতকাল রাতেই এই নাচের অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। গত সপ্তাহেই এরকমই একটি চটুল নাচের আয়োজন করা হয়েছিল বনগাঁর গোপালনগরে। সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছিল এলাকায়। অর্ধনগ্ন নাচের ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়, খবর পেয়েই ২৫ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। ফের একই জেলায় এই ঘটনা।

Published by:

Share Link:

More Releted News:

‘খুব আতঙ্কে আছি, বুথে যেতে পারছি না’, ময়নায় বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূল প্রার্থীর

জমায়েত ঠেকাতে লাঠি উঁচিয়ে তাড়া, কড়া ভূমিকায় কেন্দ্রীয় বাহিনী

চার ঘণ্টায় নির্বাচন কমিশনের দফতরে জমা পড়ল ২৬০ অভিযোগ, নজর তৃণমূলের

ভোট দিয়েই মৃত্যু ভোটারের, কেশপুর বিধানসভার ঘটনায় শোকে গ্রামবাসী, তোপ শিউলির

ভোট দিলেই মিলছে মুড়ি-তরকারি, ভোটারদের ‘উপহার’ কাজল শেখের

‘যাঁকে খুশি ভোট দিন!’, স্পোর্টস ম্যান স্পিরিট দেখালেন রাজগঞ্জের তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ