এই মুহূর্তে

বর্ধমান শহরে প্রচুর পরিমাণ নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করলো পুলিশ, ধৃত ১

নিজস্ব প্রতিনিধি,বর্ধমান: এবার বর্ধমান শহরে নিষিদ্ধ বাজি মজুতের বিরুদ্ধে পুলিশি অভিযান, আটক এক ব্যবসায়ী, বাজেয়াপ্ত বিপুল নিষিদ্ধ বাজি।রাজ্যের বিভিন্ন জায়গায় বাজি কারখানায় বিস্ফোরণ কাণ্ডের জের এবার শহর বর্ধমানে। মঙ্গলবার দুপুরে শহরের তেঁতুলতলা বাজার(Tetultalabazar) এলাকায় আচমকা নিষিদ্ধ বাজির বিরুদ্ধে অভিযান চালালো পূর্ব বর্ধমান জেলা পুলিশ।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিনহা রায়ের নেতৃত্বে এই অভিযানে ছিলেন ডিএসপি(DSP) ট্রাফিক ২ রাকেশ চৌধুরী, বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী সহ বিশাল পুলিশ বাহিনী।পুলিশ জানিয়েছে, এদিন অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করা হয়েছে। নিষিদ্ধ বাজি মজুত রাখার অপরাধে এক বাজি ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, বাজেয়াপ্ত করা বাজির বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা।

অতিরিক্ত পুলিশ সুপার(Add S.P.) কল্যাণ সিনহা রায় জানিয়েছেন, নিষিদ্ধ বাজি মজুদের বিরুদ্ধে জেলা জুড়ে অভিযান চালানো হচ্ছে। এদিন বর্ধমান শহরে অভিযান করা হয়। আটক করা হয়েছে এক ব্যবসায়ীকে। বাজেয়াপ্ত বাজির সপক্ষে কোনো বৈধ কাগজ পুলিশকে দেখাতে পারেনি ওই ব্যবসায়ী। আগামী দিনেও এই ধরনের অভিযান বহাল থাকবে।

Published by:

Share Link:

More Releted News:

বাড়ি থেকে বেরোচ্ছিল দুর্গন্ধ, পর্ণশ্রীতে উদ্ধার বৃদ্ধার পচাগলা দেহ

সকাল থেকে শুরু দুর্যোগ, কতদিন চলবে ঝড়বৃষ্টি?

প্রথম দফার ভোটের স্লিপ কারা দেবেন?‌ ‘ডেডলাইন’ বেঁধে নির্দেশ নির্বাচন কমিশনের

মহিলা ব্রিগেডে জোর, নবীনদের বাহিনী তৈরির প্রতিশ্রুতি, নববর্ষে ইস্তেহার প্রকাশ মীনাক্ষীর

‘‌জয় বাংলা’‌ স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে যাওয়ার চেষ্টা, হাতাহাতি বালিতে

বৃহস্পতি থেকেই দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব, ৬ জেলায় সতর্কতা জারি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ