নাকা চেকিংয়ে ঝাড়গ্রামে উদ্ধার অবৈধ টাকা, গ্রেফতার ১

Share:

নিজস্ব প্রতিনিধি: অবৈধ টাকা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ঝাড়গ্রামে। ঝাড়গ্রামের নয়াগ্রাম থেকে অবৈধ টাকাসহ গ্রেফতার করা হল এক ব্যক্তিকে। ঘটনার তদন্ত করছে পুলিশ।

জানা গিয়েছে, শুক্রবার রাতে নয়াগ্রামের ছোটো ধানশোলাতে পুলিশ নাকা চেকিং চালাছিল। সেই সময় একটি চার চাকা গাড়িতে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশি চালাতেই মেলে দুই লক্ষ আশি হাজার টাকা। গাড়ি সহ ওই ব্যক্তিকে নিয়ে আসা হয় নয়াগ্রাম থানায়। এরপর পুলিশ ওই ব্যক্তিকে জেরা করে। কিন্তু জেরায় কোনও উত্তর না মেলায় ওই ব্যক্তিকে গ্রেফতার করে নয়াগ্রাম থানার পুলিশ।

এদিন শনিবার ওই ব্যক্তিকে ঝাড়গ্রাম আদালতে পেশ করে নয়াগ্রাম থানার পুলিশ। আদালতে পেশ করলে মহামান্য বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে খবর ধৃত ওই ব্যক্তির নাম সুজিত নায়েক। বয়স ৩০ বছর। বাড়ি উড়িষ্যা রাজ্যের বারিপাদা সদর থানার ইটামারুয়া গ্রামে।

পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে নয়াগ্রামের ছোটো ধানশোলাতে পুলিশের নাকা চেকিংয়ের সময় একটি চার চাকা গাড়িতে তল্লাশি চালিয়ে মেলে দুই লক্ষ আশি হাজার টাকা। এরপর গাড়ি সহ ওই ব্যক্তিকে থানায় নিয়ে আসা হয়। পুলিশের জেরায় কোনও সদুত্তোর দিতে পারেনি ওই ব্য়ক্তি।

কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এতো গুলো টাকা ওই ব্যক্তির কাছে এলো কি করে, কোথা থেকেই বা এলো। অন্য কারো টাকা নাকি এর মধ্যে কোনো রাজনৈতিক বিষয় লুকিয়ে আছে। যদিও জেরায় মুখ খুলতে নারাজ ধৃত ওই ব্যক্তি। ধন্দে রয়েছে পুলিশ। তদন্ত চলছে।

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১