বিয়ের প্রস্তাবে রাজি নয় প্রেমিকা, মুখে অ্যাসিড ঢেলে শোধ তুলল প্রেমিক

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রেমিকের দেওয়া বিয়ের প্রস্তাবে রাজি হয়নি মেয়েটি। অপমানের বদলা নিতে যাকে ভালবেসে বিয়ের করতে চেয়েছিল তাঁর উপরেই অ্যাসিড ঢালল যুবক। ঘটনাটি ঘটেছে বীরভূমের পাইকর থানার ধানগড়া গ্রামে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম আবির শেখ। স্বভাবতই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায়।

সূত্রের খবর, ধৃত আবির শেখ ও তরুণী দুজনেই একই গ্রামের বাসিন্দা। তরুণীর সঙ্গে আবীরের সম্পর্ক ছিল। জানা গয়েছে, শনিবার তরুণী এক বান্ধবীর বাড়ি যাচ্ছিলেন। সেই সময়েই আবির তাঁকে ডেকে নিয়ে একটি নির্জন মাঠে নিয়ে যায়। তরুণী মাঠে নিয়ে আসার কারণ জিজ্ঞাসা করলে আবীর বলে যে সে তখনই তরুনীকে বিয়ে করতে চায়।

হলেও প্রেমিক, কিন্তু আচমকা এমন প্রস্তাব পেয়ে ঘাবড়ে যান তরুণী। তিনি বলেন এখুনি তাঁর পক্ষে বিয়ে সম্ভব নয়। কিছুটা সময় প্রয়োজন। তাতেই আত্মাভিমানে লাগে আবীরের।

তরুণীর অভিযোগ, তৎক্ষণাৎ আবীর নিজের পকেটে থাকা একটি অ্যাসিডের বোতল বের করে ছুড়ে মারে প্রেমিকার মুখে। হতচকিত হয়ে যন্ত্রনায় কঁকিয়ে ওঠেন তরুণী। সেই চিৎকার শুনে জড়ো হন এলাকাবাসী। পরিস্থিতি বেগতিক বুঝে ওই স্থান থেকে পিঠটান দেয় আবীর।

স্থানীয়রাই তরুণীকে রামপুরহাট মেডিক্যাল কলেজে নিয়ে যান। আপাতত সেখানেই আপাতত চিকিৎসাধীন তিনি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তরুণীর মুখ, গলার একাধিক অংশ পুড়ে গিয়েছে। নির্যাতিতার পরিবার এই ঘটনার প্রেক্ষিতে থানায় অভিযোগ দায়ের করেছে। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে যুবককে। গোটা বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ।

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

ছত্তিশগড়ে কংগ্রেস নেতাদের কনভয়ে হামলায় জড়িত ১০ মাওনেতাকে মৃত্যুদণ্ডের সাজা

CAA-তে নাগরিকত্বের আবেদন নিয়ে বড় পদক্ষেপ, হুগলিতে শুরু শুনানি

‘প্রমাণ ছাড়াই চরিত্রহনন চলছে’, দিশা সালিয়ানের মৃত্যু মামলা নিয়ে নীরবতা ভাঙলেন আদিত্য ঠাকরে

জেলাস্তরের খেলায় পড়ুয়াদের জয়ে গোটা স্কুলকে বিরিয়ানি খাওয়ালেন প্রধান শিক্ষক

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

‘দেশজুড়ে চর্চা হচ্ছে’, মুখ্যমন্ত্রী শুভেন্দুর কাজের ভূয়সী প্রশংসা রাজনাথের

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় রেগে কামড়ে স্ত্রীর নাক কেটে নিলেন বদমেজাজি স্বামী

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা