হাসপাতাল থেকে ছাড়া পেলেন নির্যাতিতা, জঙ্গলে পড়ে থাকা রক্তের নমুনা সংগ্রহ পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজের ছাত্রীকে ধর্ষণের ঘটনায় রাজ্য জুড়ে তোলপাড় চলছে। ইতিমধ্যে এই ঘটনায় অভিযুক্ত পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে তাঁর সহপাঠীকেও। এখন পুলিশ সহপাঠীর পোশাক পরীক্ষার জন্য পাঠিয়েছে।বৃহস্পতিবার দুর্গাপুরে যেখানে ধর্ষণের ঘটনা ঘটেছিল তার পাশে একটি নতুন অংশ চিহ্নিত করেছিল পুলিশ। শুক্রবার দুপুরে চিহ্নিত করা ওই অতিরিক্ত অংশ পর্যবেক্ষণ করার জন্য আসে ফরেন্সিক দল। পুলিশ সূত্রে খবর ওইখানকার কিছুটা মাটি সংগ্রহ করেছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা।  পুলিশ সূত্রে খবর,  যে জায়গা থেকে মাটি সংগ্রহ করা হয়েছিল সেখানে রক্ত পড়েছিল। নমুনা সংগ্রহের গোটা বিষয়টি ভিডিওগ্রাফি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই নমুনার ফরেন্সিক রিপোর্ট পাওয়ার পরে তদন্তের পথ মসৃণ হলেও হতে পারে। তরুণীকে গণধর্ষণের অভিযোগ যাদের বিরুদ্ধে উঠেছে তারা সকলেই স্থানীয়। অভিযোগ তারা তিনজন বাইকে এবং দুজন সাইকেলে করে এসেছিল । তিনটি বাইক এবং দুটি সাইকেল ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে পুলিশ। এদিকে শুক্রবার নির্যাতিতা ছাত্রীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছেন, বর্তমানে তরুণীর অবস্থা স্থিতিশীল। তাই তাঁর পরিবারের সঙ্গে আলোচনা করেই ডিসচার্জ করা হয়েছে।

গত ১১ অক্টোবর রাত ৯ টা নাগাদ এক সহপাঠীর সঙ্গে ক্যাম্পাসের বাইরে ফুচকা খেতে বেরিয়েছিলেন ওই তরুণী। সেই সময় কয়েকজন যুবক তাঁকে জঙ্গলে টেনে নিয়ে যায় এবং ধর্ষণ করে বলে অভিযোগ। প্রাথমিকভাবে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন তরুণী। তদন্তে নেমে পুলিশ পাঁচ জনকেই গ্রেফতার করে। পরে গ্রেফতার করা হয় তরুণীর সহপাঠীকে। আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী জানিয়েছিলেন টেকনিক্যালি প্রমাণ এবং তরুণীর দেওয়া তথ্য অনুযায়ী ধর্ষণের মূল অভিযুক্ত একজনই। বাকিরা এই অপরাধের সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

জমে যাবে দুপুরের ভোজ! বানিয়ে নিন জিভে জল আনা ‘ওল চিংড়ি কষা’

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের