হনুমান দলের টার্গেট ‘লুকিং গ্লাস’, হুলুস্থুল কাণ্ড হাসপাতাল চত্ত্বরে

Share:

নিজস্ব প্রতিনিধি: হনুমানের দলের অত্যাচারে অতিষ্ঠ রোগীর পরিজন ও চিকিৎসকরা। হাসপাতাল চত্ত্বরে অ্যাম্বুল্যান্স, মোটরবাইক, গাড়ি রাখলেই নিমেষে ভেঙে যাচ্ছে লুকিং গ্লাস। এই উৎপাত শুরু করেছে বানরের দল। গত চার-পাঁচদিন ধরে পর পর একই ঘটনা ঘটে চলেছে। এই বিষয় নিয়েই উদ্বেগে রয়েছেন চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতাল কর্তৃপক্ষ। চিন্তায় রোগীর পরিজন ও চিকিৎসকরাও।

গত চার-পাঁচদিন ধরে হাসপাতাল চত্বরে হনুমানের এই দলটি দাপিয়ে বেড়াচ্ছে বলে জানিয়েছে গ্রামীণ হাসপাতাল কর্তৃপক্ষ। গাড়ির চালকদের অভিযোগ এই বানরদের বাঁদরামি আর সহ্য করা যাচ্ছে না। তবে রোগীর পরিবারের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতাল চন্দ্রকোণা পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের লালসাগর এলাকায় অবস্থিত । সেখানেই তাণ্ডব চালাচ্ছে একদল হনুমান।  হাসপাতালের জরুরি বিভাগের ঠিক সামনেই ছোট-বড় বেশ কিছু গাছের নীচে গাড়ি রাখলেই তার লুকিং গ্লাস ভেঙে দেওয়া হচ্ছে। গাছের নীচে রাখা থাকে অ্যাম্বুল্যান্স, চিকিৎসকদদের গাড়ি, স্বাস্থ্যকর্মীদের মোটরবাইক, স্কুটার। গাড়ির চালকরা জানিয়েছেন হনুমান দলের অত্যাচারে সেখানে তারা গাড়ি রাখতে ভয় পাচ্ছেন।  গাড়ি রাখলেই হনুমানের দল লুকিং গ্লাস ভেঙে চুরমার করে দিচ্ছে । গাড়ি দেখলেই  লুকিং গ্লাসের উপরে ঝাঁপিয়ে পড়ছে তারা।

আরও পড়ুন: ‘‌মতুয়াদের সকলকে নাগরিকত্ব দেওয়া হবে’‌, এসআইআর আবহে নয়া গাজর ঝোলালেন শাহ

অ্যাম্বুল্যান্সের মালিক অশোক ঘোষ, সুকুমার বাউরিরা জানিয়েছেন তাদের ক্ষতির কথা। বলছেন, গাড়িতে একজোড়া লুকিং গ্লাস থাকে। একজোড়ার দাম ৫০০ টাকা।” প্রতিদিন  লুকিং গ্লাস  হনুমান ভেঙে দিলে টাকা কোথায় পাবেন বলেও প্রশ্ন তুলেছেন। তাঁদের আরও অভিযোগ গাড়ির ভিতরে বিশ্রাম নিতেও ভয় লাগে। বানরদের তাণ্ডবে পার্কিং লটে যেতে সকলে ভয় পাচ্ছেন বলেও জানিয়েছেন রোগীর পরিবারের সদস্যরা।

শুটিং ছেড়ে হাতে প্লাস্টিকের বস্তা, মুম্বইয়ের সমুদ্র সৈকত পরিষ্কার করলেন অজয় দেবগন

হাসিনা ফেরার আগেই আওয়ামী সমর্থকদের গণহারে গ্রেফতারের নির্দেশ তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

আইএসএলের ঢাকে কাঠি, শনিবারে ঘোষিত সূচি, কবে মাঠে নামছে ইস্টবেঙ্গল-মোহনবাগান?

বাড়িতে পাউরুটি পড়ে রয়েছে? ১০ মিনিটে বানান সুস্বাদু ব্রেড উপমা

তেলেঙ্গানায় গণেশ বিসর্জনে ভয়াবহ দুর্ঘটনা, সাব-ইন্সপেক্টর-সহ ১৩ জনের প্রাণহানি

‘২০ লাখ টাকা না দিলে বাবাকে মেরে ফেলব,’ ভোপালের ব্যবসায়ী অপহরণ কাণ্ডে গ্রেফতার ৩

দুর্গাপুজোর আগে রাজ্য ও কলকাতা পুলিশে রদবদল, বিজ্ঞপ্তি জারি নবান্নের

বাড়িতেই ঠাকুরবাড়ির ‘ইলিশ ট্রামফ্রেডো’-র স্বাদ পেতে চান? রইল রেসিপি

আকণ্ঠ মদ পান করে মৃত্যুর কোলে ঢলে পড়ল ১৯ জন, তদন্তে পুলিশ

এশিয়াডে কবাডি টুর্নামেন্টে ইরানকে হারিয়ে সোনা জিতল ভারতের মেয়েরা

সন্ত্রাসবাদের ফল ভুগতে হবে, রাষ্ট্রসঙ্ঘে পাক প্রধানমন্ত্রীকে কড়া জবাব ভারতের

মাঠে প্র্যাক্টিস চলাকালীন শুভমনের সঙ্গে বিরাটের ঝগড়া! ভাইরাল ভিডিও

গণেশ পুজোর প্যান্ডেলে ঘুমের মধ্যেই ভয়াবহ পরিণতি, বিদ্যুতের তার ছিঁড়ে মৃত ৪

সেলিমদের আপত্তি উপেক্ষা করেই মমতার সঙ্গে ফোনে কথা সিপিএম সম্পাদক বেবির