সোনা চুরি করে পালাতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার বিজেপি নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: সোনার দোকান থেকে প্রায় ১০০ গ্রাম সোনা চুরি করে পালানোর অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ওড়িশার জলেশ্বরে। পুলিশ জানায়, ওই নেতাকে গ্রেফতার করা হয়েছে। মেদিনীপুর শহরের বিজেপি যুব মোর্চার ওই নেতার নাম সোমনাথ সাহু। তাঁর বাড়ি মেদিনীপুর শহরের হবিবপুর এলাকায়। সোনা চুরি করে পালানোর সময় পুলিশ তাকে গ্রেফতার করে। এই ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে প্রবল চাঞ্চল্য।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে কালো রঙয়ের স্করপিও গাড়িতে চেপে জলেশ্বরের একটি সোনার দোকানে আসে সোমনাথ। ক্রেতা সেজে ঢুকে একের পর এক গহনা দেখতে থাকে। দোকানের কর্মীরাও দেখাতে থাকেন। বিভিন্ন গয়না দেখানোর ফাঁকে কর্মীদের অন্যমস্কতার সুযোগ নিয়ে প্রায় ১০০ গ্রাম সোনার গয়না হাতিয়ে গাড়িতে উঠে চম্পট দেন ওই যুবক। যুবক দোকান থেকে বেরোতেই টনক নড়ে দোকানের কর্মীদের। তাঁরা দ্রুত অন্য গাড়িতে চেপে ওই যুবককে ধাওয়া করেন। সঙ্গ নেন স্থানীয়রাও।

এরপর জলেশ্বর থেকে কমপক্ষে ৮ কিলোমিটার দূরে লক্ষণনাথ রোডের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সোমনাথের স্করপিও। ডিভাইডারে ধাক্কা মেরে দাঁড়িয়ে পড়ে তার গাড়ি। ততক্ষণাৎ স্থানীয়রা সোমনাথকে ধরে করে জলেশ্বর থানার পুলিশের হাতে তুলে দেন।

পুলিশের কাছে সোমনাথ জানিয়েছে যে বিজেপি যুব মোর্চার সক্রিয় কর্মীর। কয়েক বছর ধরে যুব মোর্চার জেলা কমিটির সম্পাদক পদে রয়েছেন। ফেসবুকে তার সঙ্গে বিজেপির উচ্চ পর্যায়ের নেতাদের ছবিও পাওয়া গিয়েছে। আগে পাটনা বাজারে সোনার কারগর হিসাবে কাজ করত। তাই সোনা দেলহলে লোভ সামলানো দায় হয়ে যায় আর কি।

এরপর বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমুল। তাঁদের দাবি কোনও ভদ্রলোক বিজেপি করে না। আর এই জেলাতে এখন বিজেপির কোনও অস্তিত্বও নেই! যদিও বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, যুবক একসময় বিজেপি করত। গত প্রায় দেড় বছর ধরে বিজেপির সঙ্গে তার কোনও যোগাযোগ নেই। এই ঘটনায় ইতিমধ্যেই নিজের এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে বিজেপিকে কটাক্ষ করেছেন রাজ্য তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন