শেষে কি না বরের গাড়ি সাজান হল চিপস দিয়ে!!!

রবিবার ছিল তাঁর বিয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি, রাজগঞ্জ: সোশ্যাল মিডিয়ায় খ্যাতি পেতে মানুষ আজকাল কত কিছুই না করে। কেউ দুঃসাহসিক কাজকর্মের ভিডিও আপলোড করেন। কেই আবার তৈরি করেন মজাদার ভিডিয়ো, যা আপলোডের পর নেট দুনিয়া তোলপাড় হয়ে ওঠে। সেই ভিডিয়ো অনেকে আবার শেয়ারও করেন। এমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেরাচ্ছে। এই ভিডিয়ো সত্যি আজব। সৌজন্যে  রাজগঞ্জের পুটিমারি গ্রামের যুবক রহমান আলি।

রবিবার ছিল তাঁর বিয়ে। পাত্রী ওই এলাকার বাদলাগছ এলাকার বাসিন্দা। বরযাত্রী মন্দ ছিল না। কিন্তু সবকে ছাপিয়ে গিয়েছে বরের গাড়ি।রাস্তা দিয়ে এমন বরের গাড়ি ছুটতে দেখে পথচারীরা অবাক হয়ে যায়। অনেকে ভাবে এটা বোধহয় কোনো চিপস কোম্পানির গাড়ি হবে। বিজ্ঞাপনের জন্য এভাবে গাড়ি সাজিয়েছে। তবে বরের গাড়ি কনের বাড়িতে পৌঁছতে এলাকাবাসীর ভুল ভাঙে। তারা বুঝতে পারেন এটা কোনো কোম্পানীর বিজ্ঞাপনের গাড়ি নয় এটা হল বরের গাড়ি।

বরের  গাড়ির এই অভিনব রূপ দেখে কচিকাঁচারা গাড়ির আশেপাশে ঘোরাঘুরি শুরু করে দেয়। অনেকে আবার হাসি থামিয়ে রাখতে পারেনি। গাড়ি থেকে বর নেমে কনের বাড়িতে যেতে না যেতে গাড়ির ওপর হামলে পড়ে কচিকাঁচারা।  চিপস, কুরকুরের প্যাকেট গাড়ি থেকে খুলে খেতেও শুরু করে দেয়।

চিপস কুরকুড়ে দিয়ে সাজানো বরের গাড়ি ছবি এখন এলাকার লোকের মোবাইলে মোবাইলে ঘুরে বেড়াচ্ছে। পাশাপাশি অভিনব বিষয়টি এখন ঘরে ঘরে চর্চার বিষয় উঠেছে। পাত্রীর বাড়িতেই হৈহৈ রৈরৈ কাণ্ড। তারাও ভাবতে পারেনি এভাবে কেউ তাঁর বিয়ের গাড়ি সাজিয়ে তুলবে। 

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, একইসঙ্গে শুরু রাহুকাল, পুজোর সঠিক সময় কখন?

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী