বাঁকুড়ায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার ঘিরে আলোড়ন, প্রজাতন্ত্র দিবসে চাপে প্রশাসন

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ, সোমবার প্রজাতন্ত্র দিবসের সকালে বাঁকুড়া জেলার নানা জায়গায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার পড়ে বলে অভিযোগ। সেই পোস্টারগুলি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। আজ সকালে বাঁকুড়ার তালডাংরা এবং ওন্দা থানা এলাকার গাছের গুঁড়ি থেকে শুরু করে বাস স্টপেজের দেওয়ালে সাদা কাগজের উপরে লাল কালিতে লেখা মাওবাদী নামাঙ্কিত পোস্টারগুলি উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় জেলাজুড়ে তুমুল আলোড়ন ছড়িয়ে পড়েছে।

এদিকে বাঁকুড়ার তালডাংরা থানা এলাকায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার ঘিরে এখন জোর চর্চা শুরু হয়েছে। কারণ সাদা কাগজে লাল কালিতে লেখা পোস্টারগুলিতে উল্লেখ রয়েছে কিষেণজি, সুনীল মাহাতো এবং রিমিলের মৃত্যুর বদলা নেওয়ার কথা। তার সঙ্গে পঞ্চায়েত প্রধান এবং সিভিক কর্মীদেরও ‘হুঁশিয়ারি’ দেওয়া হয়েছে। যা এখন ভাবিয়ে তুলেছে পুলিশ–প্রশাসনকে। জঙ্গলমহলের এই এলাকায় এমন পোস্টার নজিরবিহীন। তাই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

অন্যদিকে পুলিশ ওই পোস্টারগুলিকে উদ্ধার করে ছিঁড়ে ফেলে দিয়েছে। ওই পোস্টারগুলিতে শীর্ষ এবং কুখ্যাত মাওবাদী নেতা মাদভি হিদমাকে সম্মান জানানো হয়েছে। এমনকী পোস্টারে ছত্তিশগড়ে নিরীহ আদিবাসীদের উপর রাষ্ট্রীয় সন্ত্রাস চালানোর অভিযোগ তুলে তা বন্ধের দাবি জানানো হয়েছে। পাশাপাশি মাওবাদী সন্দেহে আটক থাকা ব্যক্তিদের অবিলম্বে মুক্তির দাবি জানানো হয়েছে। পোস্টারে দিকে দিকে সশস্ত্র সংগ্রামের ডাকও দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশের অনুমান, এই পোস্টারগুলির সঙ্গে মাওবাদীদের সরাসরি কোনও যোগ নেই। স্থানীয় কেউ বা কারা এই পোস্টার সাঁটানোর পিছনে রয়েছে। সেটা খতিয়ে দেখছে পুলিশ।

এছাড়া জল–জমি–জঙ্গল থেকে আদিবাসীদের উচ্ছেদের প্রতিবাদ জানিয়ে ‘‌এবার তোমাদের পালা’‌ উল্লেখ করে বার্তা দেওয়া হয়েছে। অর্থাৎ সরাসরি আক্রমণের ইঙ্গিত দেওয়া হয়েছে এই পোস্টারগুলিতে। অতীতে এই অঞ্চল মাওবাদী কার্যকলাপের জন্য পরিচিত হলেও এখন পুলিশের ধারণা এই ঘটনা এলাকায় উত্তেজনা ছড়ানোর কোনও চক্রান্ত হতে পারে। বাঁকুড়া জেলার তালডাংরা থানা এলাকায় এখন এই ঘটনা জানাজানি হতেই মানুষ আতঙ্কে ভুগতে শুরু করেছেন।

অভয়া কাণ্ডের দু’বছর, পানিহাটিতে নির্যাতিতা চিকিৎসকের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী

আজ অভয়ার বাড়িতে যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

শেষকৃত্যের অনুষ্ঠান থেকে ফেররা পথে ৯০ ফুট গভীর কুয়োয় পড়ল গাড়ি, মৃত ২ মহিলা

রবিবারের ছুটি কি ভেস্তে দেবে বৃষ্টি? কলকাতা-সহ বাংলায় আজ কেমন থাকবে আবহাওয়া

চাকরিতে প্রমোশন নাকি আচমকা অর্থপ্রাপ্তি? রবিবারে কপাল খুলছে কোন রাশির জাতকদের

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর