চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পাঁচ রাজ্যে নির্বাচনের আগে নাকা চেকিং অভিযানে বাজেয়াপ্ত প্রায় ৫৪ কোটি নগদ

নিজস্ব প্রতিনিধি : পশ্চিমবঙ্গ সহ যে পাঁচ রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে সেখানে এখনো পর্যন্ত অভিযান চালিয়ে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে প্রায় ৫৪ কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গে(Westbengal) এখনো পর্যন্ত ১১ কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে। এর পাশাপাশি বেআইনি মদ আটক হয়েছে ৫৫ কোটি টাকার। মাদক আটক হয়েছে ৬৫ কোটি টাকার এবং অন্যান্য মেটাল সহ মোট বাজার আর্থিক মূল্য ৩১৯ কোটি টাকা। তামিলনাড়ু ,অসম ,কেরালা পুদুচেরির পাশাপাশি সবচেয়ে বেশি মাদক মদ ও বাজেয়াপ্ত অর্থ মূল্য সর্বাধিক পশ্চিমবঙ্গে।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গে গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে নাকা চেকিং পর্ব। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় নাকা চেকিং পর্ব চলছে। এদিকে ভোটের মুখে রাতের শহরে বিপুল নগদ পাচার করার সময় কলকাতার নেতাজি নগরে(Netajinagar) একটি গাড়ি থেকে উদ্ধার হয়েছে ৩৮ লক্ষ টাকা। এই বিপুল পরিমাণ বেআইনি অর্থ পাচার করার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে। জানা গেছে শনিবার রাতে নেতাজি নগর এলাকায় নাকা চেকিং (Naka Checking)চলছিল। এই সময় একটি গাড়ি আলিপুরের দিক থেকে আসে।

নাকা চেকিং এ কর্মরত অফিসাররা ওই গাড়িটিকে আটক করে তল্লাশি চালালে তার মধ্যে থেকে ৩৭ লক্ষ ৯৭ হাজার নগদ উদ্ধার হয়। এরপর ওই গাড়ি থেকে আশুতোষ আগরওয়াল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এই বিপুল পরিমাণ টাকা রাতের অন্ধকারে সে কোথায় নিয়ে যাচ্ছিল তার কোন উত্তর দিতে পারিনি ওই ব্যক্তি। এরপরই খবর দেয়া হয় আয়কর দফতরকে। তারা এসে পরিমাণ অর্থ বাজেয়াপ্ত করে। এই টাকার জিনিস আসল মালিক তাকে তলক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। ওই বিপুল পরিমাণ টাকার সঠিক প্রমাণ দিতে না পারলে সেই টাকা সরকারের ঘরে জমা পড়বে বলে আয় কর দফতর সূত্রে জানা গিয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচনের মুখে কলকাতায় ম্যারাথন তল্লাশি ইডি-র

শুক্রে ঝোড়ো প্রচারে মমতা-অভিষেক, রয়েছে জনসভা ও পদযাত্রাও

দেবাশিস কুমারের বাড়ি ও কার্যালয়ে IT হানা, কী কারণে আয়কর তল্লাশি?

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ