কালিয়াগঞ্জে ডিম উৎপাদনকারী ফার্মের পথ চলা শুরু

উত্তরবঙ্গের অন্যতম শিল্পোদ্যোগী কালিয়াগঞ্জের বাসিন্দা স্বপন সরকারের পরিচালনায় ডিম উৎপাদন কেন্দ্রের উদ্বোধন হল শুক্রবার।

Share:

নিজস্ব প্রতিনিধি: ডিম উৎপাদনে পশ্চিমবঙ্গকে স্বনির্ভর করে তোলার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগী হয়েছেন। রাজ্যের প্রশাসনিক প্রধানের সেই উদ্যোগকে সফল করতে এবার পথ চলা শুরু করল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে ডিম উৎপাদন কেন্দ্র। শুক্রবার উদ্বোধন হল  শিখা প্রোগ্রেসিভ ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড নামে ডিম উৎপাদনকারী ওই ফার্মের।

উত্তরবঙ্গের অন্যতম শিল্পোদ্যোগী কালিয়াগঞ্জের বাসিন্দা স্বপন সরকারের পরিচালনায় ডিম উৎপাদন কেন্দ্রের উদ্বোধন হল শুক্রবার। দক্ষিণ ভারতের নির্ভরতা কাটিয়ে ডিম উৎপাদনে বাংলাকে স্বনির্ভর করে তুলতে এই উদ্যোগ। কালিয়াগঞ্জের অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের ভেলাই গ্রামে পথচলা শুরু করে শিখা প্রোগ্রেসিভ ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড নামে ওই সংস্থা। ২৫ বিঘা জমির উপর গড়ে উঠা কালিয়াগঞ্জের পোলট্রি ফার্মে দৈনিক ডিম উৎপাদন হবে এক লাখ। ফার্মে কর্মসংস্হান হবে একশো জনের। ডিমের পাশাপাশি এখানে মুরগির খাবার উৎপাদন করা হবে বলে জানা গিয়েছে।

শুক্রবার ডিম উৎপাদনকারী ওই ফার্মের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক অরবিন্দকুমার মিনা। ইসলামপুরের পুরপ্রধান কানাইয়ালাল আগরওয়াল এবং সভাধিপতি কবিতা বর্মন। ছিলেন কালিয়াগঞ্জ, করনদিঘী ও কুশমন্ডির বিধায়ক সৌমেন রায়, গৌতম পাল। অনুষ্ঠানে ছিলেন চেম্বার অফ কর্মাসের উত্তর দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক শঙ্কর কুন্ডু,  জেলা প্রাণী সম্পদ দফতরের সৌমেন বসাক।

ডিম উৎপাদনে বাংলাকে স্বনির্ভর করে তুলতে রাজ্যে আরও দু’টি নতুন ফার্ম তৈরি হচ্ছে। পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের উদ্যোগে পশ্চিম মেদিনীপুরের শালবনী ও পুরুলিয়ার গোবিন্দপুরে এই ফার্ম দু’টি তৈরি হবে সূত্র মারফৎ জানা গিয়েছে। প্রাণিসম্পদ উন্নয়ন দফতর দুটি ফার্ম তৈরির কাজ সম্পূর্ণ করবে। 
পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, দু’টি ফার্ম মিলিয়ে দৈনিক সাড়ে পাঁচ লক্ষ ডিম উৎপাদিত হবে, যা রাজ্যে ডিমের দৈনিক চাহিদা অনেকটাই মেটাতে সক্ষম হবে। দফতর সূত্রে জানা গিয়েছে, শালবনীতে যে ডিম উৎপাদনকারী ফার্ম তৈরি হয়েছে, তাতে প্রতিদিন তিন লাখ ডিম উৎপাদনের লক্ষমাত্রা রাখা হয়েছে। অন্যদিকে, গোবিন্দপুরের  ফার্মে প্রতিদিন দৈনিক প্রায় আড়াই লাখ ডিম উৎপাদিত হবে বলে জানা গিয়েছে।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের