চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মদের দাম বাড়ায় প্রায় ৪০ শতাংশ বিক্রি কমেছে রাজ্যে

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: প্রতি বছর উৎসবের মরশুমে(Festive Season) রাজ্যে মদের বিক্রির হার সব থেকে বেশি থাকে। সেই খাতে ভালো টাকাই ঢোকে রাজ্যের আবগারী দফতরে(Excise Department)। কিন্তু এই বছর যেন উলোটপূরণের ছবি দেখা যাচ্ছে। মদ বিক্রির পরিমাণ বাড়ার অপেক্ষা কমে গিয়ে এই রাজ্যে। আর সেই বিক্রি কমে(Sell of Liquor Dropped) যাওয়ার নেপথ্যে উঠে আসছে মদের দাম বাড়ার(Increase of Liquor Price) ঘটনা। অন্তত মদের দোকানের মালিকেরা তেমন দাবিই করছেন। চলতি বছরের ১৪ অগস্ট থেকে রাজ্যে মদের দাম বেড়েছে। বর্ধিত নতুন দামের মদ অগস্টের শেষ দিক থেকে দোকান, বারে ঢুকতে শুরু করেছে। আর তার পরেই বিয়ার ও মদের বিক্রি অনেকটাই কমেছে বলে জানিয়েছেন দোকান ও বার মালিকরা। এমন বিশ্বকর্মা পুজোতেও এই বছর মদের বিক্রি কম হয়েছে আগের বছরের তুলনায়।

আরও পড়ুন, রাজ্যের সরকারি হাসপাতালে জন্ম নিল টেস্ট টিউব বেবি, সম্পূর্ণ নিখরচায় এই প্রথম

সাধারণত দুর্গাপুজো থেকে একদম রাস পূর্ণিমা পর্যন্ত এ রাজ্যে উৎসব মরশুম ধরা হয়। সেই হিসাবে অক্টোবর আর নভেম্বর মাস এই উৎসব মরশুম হিসাবে চিহ্নিত হয়। তবে তিথি ও মাস ভেদে তা কখনও কখনও এগিয়েও আসে। তবে সেপ্টেম্বর মাসকে উৎসব মরশুমের আগের মাস হিসাবেই চিহ্নিত করা হয়। আর দেখাও যায়, সেই সেপ্টেম্বর মাস থেকেই রাজ্যে মদের বিক্রির পরিমাণ বেড়ে যায় যা নভেম্বর মাস অবধি বজায় থাকে। কিন্তু এইবছর ঠিক তার উল্টো ছবি দেখা যাচ্ছে। মদের দোকানের মালিকদের দাবি, গত বছরের তুলনায় এই বছর সেপ্টেম্বর মাসে মদের বিক্রি ৩০ থেকে ৪০ শতাংশ কমে গিয়েছে। টার্গেটের(Sales Target) থেকে বিক্রি প্রায় ৪০-৫০% কম। এমনকি গতবছর বিশ্বকর্মা পুজোর ২-৩ দিনেও অনেক দোকানেই গড়ে ১৫ লক্ষ টাকার মদ বিক্তি হয়েছে রোজ। অথচ এবছর সেটাই ১০ লক্ষের আশেপাশে ঘুরছে।

আরও পড়ুন, মাত্র ৬ মাস আগে তৈরি ৫তলা বাড়ি গেল হেলে, তীব্র আতঙ্ক বালিতে

মদের দোকানের মালিকেরা এই মদ কম বিক্রির নেপথ্যে মদের দাম বেড়ে যাওয়ার ঘটনাকেই চিহ্নিত করেছেন। তাঁদের দাবি, অগস্টের শেষ থেকে সমস্ত ধরনের বিয়ার, দেশি ও বিলিতি মদের দাম বেড়েছে। বিয়ার, দেশি মদ, দেশে তৈরি বিলিতি মদ এবং সম্পূর্ণ ভাবে বিদেশে তৈরি মদের দাম বাড়ার জন্যই বিক্রি এতটা কমেছে। দেশি মদের ক্ষেত্রে দাম বেড়েছে বোতলে ৫ টাকা। বিয়ারের ক্ষেত্রে দাম বেড়েছে বোতল পিছু ৫ থেকে ৪৫ টাকা। কিংফিশার, টুবার্গ-এর মতো টপ সেলিং বিয়ারের বোতলের গড় দাম ২৫ টাকা মতো বেড়েছে। বিদেশী মদের ক্ষেত্রে ৫০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। জিএসটি চালু হওয়ার পর থেকে রাজ্যের নিজস্ব রাজস্ব আদায়ের ক্ষেত্রে আবগারি একটা অন্যতম বড় সূত্র। গত অর্থবছরে আবগারি খাতে ১৮,৮৫১ কোটি টাকার রাজস্ব আদায় করেছিল রাজ্য। চলতি অর্থবছরে ২১,৮৪৬.৩৬ কোটি টাকার আবগারি রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে রাজ্য বাজেটে। তাই বিক্রি কমায় সেই লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে সংশয় তৈরি হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের আগে নদিয়ার ভোটার তালিকায় পরিসংখ্যানে উল্লেখযোগ্য রদবদল

নিখোঁজ অভিজিৎ গাঙ্গুলী,ভোট প্রচারে নেই সাংসদ,পড়ল একাধিক নিখোঁজ পোষ্টার

বিধানসভা নির্বাচনে মদের দোকান খোলা–বন্ধের নিয়মে ব্যাপক রদবদল, চাপ সুরাপ্রেমীদের

ফরাক্কায় কংগ্রেস কর্মীর বাড়ির ছাদে ভয়াবহ বোমা বিস্ফোরণ, ভেঙে পড়ল পাঁচিল

ব্রাত্য লাল, তুমুল রেষারেষি চলছে গেরুয়া–সবুজের মধ্যে, বড়বাজারে তুঙ্গে চর্চা

‘‌বাংলার মানুষ–তৃণমূলের বন্ধন প্রতিশ্রুতির ভিত্তিতে গড়ে ওঠেনি’‌, বার্তা ঘাসফুলের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ