নিকট আত্মীয়কে বাবা সাজিয়ে ভারতীয় পরিচয়পত্র, কমিশনে অভিযুক্তের শ্বশুর

Share:

নিজস্ব প্রতিনিধি, ক্যানিং : সামনের বছরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে ভোটার লিস্ট ঝাড়াই বাছাইয়ের কাজ শুরু হয়েছে। রাজ্যজুড়ে চলছে ভুয়ো ভোটার খোঁজার কাজ। এই পরিস্থিতিতে সামনে এসেছে বহু বাংলাদেশি, তারা ভারতীয় নথি বানিয়ে বসবাস করছে। অর্থাৎ বাংলাদেশি হয়েও পরিচিতের মাধ্যমে ভুয়ো ভারতীয় পরিচয়পত্র বানিয়েছে তারা। কখনো জ্যেঠুকে, কখনো শ্বশুরকে বাবা বানিয়ে ভারতীয় পরিচয়পত্র বানিয়ে ভারতে বসবাস করছে। এসআইআর শুরু হতেই সামনে আসছে এমনই একাধিক ঘটনা।

ক্যানিংয়ে এমনই একটি ঘটনা সামনে এসেছে। আত্মীয়কে বাবা সাজিয়ে ভারতীয় পরিচয়পত্র তৈরি করার অভিযোগ উঠেছে শফিক নামে এক বাংলাদেশি যুবকের বিরুদ্ধে। বেশ কয়েক বছর আগে বাংলাদেশ থেকে ভারতে এসেছিল সে। স্ত্রীয়ের কাকাকে নিজের বাবার পরিচয় ভারতীয় ভোটার ও আধারকার্ড বানিয়ে নিয়েছিল সে। স্ত্রীয়ের কাকা জয়নাল গাজি বিষয়টি জানতে পেরে থানায় দ্বারস্থ হয়েছিলেন আগেই। এবার ফের মহকুমা শাসক ও নির্বাচন কমিশেন বিষয়টি জানিয়েছেন।

সূত্রের খবর, কয়েক বছর আগে বাংলাদেশ থেকে এসে দিল্লিতে থাকতেন শফিক। সেখানেই সালেমার সঙ্গে পরিচয়। পরে বিয়ে করে শ্বশুরবাড়ি ক্যানিংয়ে থাকতে শুরু করেছিলেন। এরমধ্যে এসআইআর নিয়ে তোড়জোড় শুরু হতেই ফের নড়েচড়ে বসেছেন সালমার কাকা জয়নাল গাজি। আগে থানায় জানানো অভিযোগপত্র নিয়ে এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন। এখানেই শেষ নয়, ক্যানিং মহকুমা শাসকের দফতরেও অভিযোগ জানিয়েছেন। যদিও এই অভিযোগ জানানোর পর থেকেই খোঁজ নেই শফিক গাজি। সম্পত্তি নিয়ে বিবাদের কারণেই এমন অভিযোগ করা হচ্ছে।

প্রায় ৬০ কোটির গয়না লুটের মামলায় মাত্র ১১১ টাকা ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান

DI অফিসে পিকনিক! উল্লাসের মাঝেই গরম ভাত-খাসির মাংস ছেড়ে পালালেন কর্মীরা, কি ঘটেছিল?

স্ত্রীর পোশাকে ঝুলছেন স্বামী, গাছের সঙ্গে বাঁধা অর্ধনগ্ন স্ত্রী! উত্তরপ্রদেশে দম্পতির রহস্যমৃত্যু

‘আগে নিজের চড়কায় তেল দিন’, বডি শেমিংয়ের শিকার ‘বন্ধু’ ক্যাটরিনার পাশে পাক-অভিনেতা

এশিয়ান গেমসে অদ্ভুত কাণ্ড! এক বল না খেললেও সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আগুন আতঙ্ক! তড়িঘড়ি ট্রেন থামালেন চালক

দ্বারকা এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ২ শ্রমিক

মাথার দাম রাখা হয়েছিল ১ কোটি! ৪০ বছরের জঙ্গলজীবন ছেড়ে বাংলায় পুলিশের জালে মাওবাদী নেতা আকাশ

চিকিৎসার গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ, অবশেষে নার্সিংহোম বন্ধ করল সরকার

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির ভ্রুকুটি, ভিজবে কোন কোন জেলা? 

‘বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা’, প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

‘দেশের আর্থিক ও বাণিজ্যিক স্বার্থরক্ষায়‌ প্রতিজ্ঞাবদ্ধ ‘, মার্কিন নিষেধাজ্ঞাকে পাত্তা দিচ্ছে না দিল্লি

ফের মেসি ম্যাজিক, মায়ামির হয়ে শততম গোল করলেন ফুটবলের যুবরাজ

বিহার থেকে বাংলায় ‘নতুন অতিথি’, চলছে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া! সাক্ষী থাকবেন খোদ মুখ্যমন্ত্রীও