ভুয়ো সংস্থা খুলে ৬০০ কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার শিল্পপতি পবন রুইয়া

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রতারণার মামলায় গ্রেফতার পবন রুইয়া। সাইবার ক্রাইমের হাতে গ্রেফতার শিল্পপতি ।গোটা দেশজুড়ে এক হাজার চারশোটি ভুয়ো সংস্থা খুলে টাকা হাতানোর অভিযোগ তাঁর বিরুদ্ধে। জানা গিয়েছে জিজ্ঞাসাবাদে এবং তল্লাশি অভিযান শুরু হয়েছিল অনেক আগেই। এবার ৬০০ কোটি টাকার সাইবার প্রতারণার মামলায় পশ্চিমবঙ্গ সাইবার অপরাধ দমন শাখা(Cyber Crime) তাঁকে গ্রেফতার করল। মঙ্গলবার নিউটাউনের একটি হোটেলের সামনে থেকে ওই শিল্পপতিকে গ্রেফতার করা হয়। ২০২৪ সালে বিধান নগর ইকো পার্ক থানায় জনৈক স্বপন কুমার মন্ডল একটি মামলা দায়ের করেছিলেন। সেই মামলায় পবন রুইয়ার দেশজুড়ে বিভিন্ন অনলাইনে প্রতারণার টাকা তোলার অভিযোগ আনা হয়।

অভিযোগ উঠে শিল্পপতি পবন এবং তার পরিবারের লোকেরা বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে একাধিক ভুয়ো সংস্থা খুলে টাকা হাতিয়ে নিয়েছেন। সেই অভিযোগের তদন্তে নেমে ৩১৫ কোটি টাকার তছরুপের হদিস পান সাইবার অফিসাররা। শিল্পপতি পবন রুইয়া(Pawan Ruiya) ছাড়াও এই অভিযোগে নাম জড়িয়ে ছিল তার পুত্র রাঘব এবং কন্যা পল্লবীর। পবনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে সক্রিয় হয়েছিল সাইবার অপরাধ বিভাগ। কিন্তু ডিসেম্বর মাসে আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন শিল্পপতির ছেলে সেই আবেদন মঞ্জুর করেছিল উচ্চ আদালত যদিও সত্য বেধে দেওয়া হয়েছিল জেলা আদালতে পবনের পাসপোর্ট জমা রাখতে হবে বলে।

এদিকে তদন্তে নেমে সাইবার ছেলে অফিসাররা জানতে পারে ১৯০০ টারও বেশি ভুক্তভোগী এনসিআরপির মাধ্যমে সাইবার প্রতারণা ঘটনা ঘটিয়েছে ওই শিল্পপতির পরিবার। মোট প্রতারণার পরিমাণ ৬০০ কোটি টাকা। সাইবার প্রতারণার টাকা যে অ্যাকউন্টগুলিতে রাখা হতো সেগুলো কলকাতায় সৈয়দ আমির আলী এভিনিউতে অবস্থিত রুইয়া সেন্টারের ঠিকানায়। প্রসঙ্গত, ২০১৬ সালে দমদমে জেসপ কারখানা থেকে রেলের সরঞ্জাম চুরির মামলায় পবন রুইয়াকে এর আগে গ্রেফতার করেছিল পুলিশ। তার মালিকাধীন জেসপ ও ডানলপ কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর সেগুলি অধিগ্রহণের চেষ্টা করেছিল রাজ্য সরকার। বাম জামানায় ডানলপ কারখানার মালিকানা পেয়েছিলেন পবন রুইয়া।

বক্স অফিসে রাজত্বের মাঝেই ছন্দপতন! ১৫ দিনে কত আয় করল রণবীর-যশের ‘রামায়ণ’?

কেন্দ্রীয় মন্ত্রীর পদে শপথ নিচ্ছেন শমীক! শাহ-শুভেন্দু বৈঠকের পর জল্পনা তুঙ্গে

উত্তরপ্রদেশে এনকাউন্টারে খতম দাউদ-ঘনিষ্ঠ গ্যাংস্টার নাসিম দুরানি, বড় সাফল্য পুলিশের

নির্ধারিত সময়ের আগেই ল্যান্ডফল শুরু ‘আকভান’-এর, অন্ধ্র-ওড়িশায় জারি সতর্কতা, ভারী বৃষ্টি বাংলাতেও

আকভানের পর কণি, বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস

অনলাইন শপিংয়ের অভ্যাস রয়েছে? জেনে নিন এই ৭ সহজ টিপস

ভারতে আসছে iQOO16, থাকবে দ্রুতগতির Snapdragon 8 প্রসেসর

আজকের রাশিফলঃ বিপুল পরিমানে অর্থলাভ, স্বাস্থ্য নিয়ে সাবধান!

বাংলায় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বিশেষ আধিকারিক নিয়োগ, শুভেন্দুকে আশ্বাস রেলমন্ত্রীর

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

ঘূর্ণিঝড় ‘আকভান’ বাঁক নিতেই বিপদ বাড়ল বাংলার, রাত থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

ভিসা ছাড়াই মালয়েশিয়া ভ্রমণের দিন শেষ! ২০২৭ থেকে চালু হচ্ছে নতুন নিয়ম

আনলিমিটেড কল, মাত্র ১৭২ টাকা থেকেই শুরু! ৩টি নতুন সস্তা রিচার্জ প্ল্যান আনল BSNL

ICAR ১,৩৯৩ পদে কর্মী নিয়োগ! টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে শুরু আবেদন