গোষ্ঠীদ্বন্দ্ব কোনওভাবেই বরদাস্ত নয়, ঝাড়গ্রামে কড়া বার্তা অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি : ভোটের মুখে গোষ্ঠীদ্বন্দ্ব কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে বৃহস্পতিবার কড়া বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন ঝাড়গ্রামে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে বৈঠক করেন অভিষেক। সেই বৈঠকে গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে সকলকে নির্বাচনী প্রচারে ঝাঁপানোর বার্তা দেন তিনি।

এদিন ঝাড়গ্রামে এসে নির্বাচনী কমিটির সঙ্গে যুক্ত ৫৪ জন সদস্যদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন অভিষেক। তৃণমূল সূত্রে খবর, এদিনের বৈঠকে অভিষেক স্পষ্ট করে দিয়েছেন, নিজেদের মধ্যে সব দ্বন্দ্ব মিটিয়ে প্রার্থীকে জেতানোর জন্য প্রচারে নামুন। ভোটের পর যার যা সমস্যা রয়েছে, সেই কথা শুনব। একইসঙ্গে লোকসভা নির্বাচনের সময়ে কাকে কিভাবে কাজ করতে হবে, সেই কথাও জানিয়ে দেন অভিষেক।

প্রশ্ন উঠছে, কেন অভিষেককে ঝাড়গ্রামে ছুটে আসতে হল। তৃণমূল সূত্রে খবর, ঝাড়গ্রামে তৃণমূল প্রার্থী হিসাবে কালীপদ সোরেনের নাম ঘোষিত হওয়ার পর তৃণমূলের কিছু নেতার মধ্যে অসন্তোষ তৈরি হয়। ভোটের আগে সেই অসন্তোষ যাতে দানা বাঁধতে না পারে, সেজন্য এদিন দলের কর্মী সমর্থকদের সঙ্গে বৈঠক সেরে নিলেন অভিষেক। গত লোকসভা ভোটে মাত্র ঝাড়গ্রামে মাত্র ১১ হাজার ভোটে হারতে হয়েছিল তৃণমূলকে। সেবার তৃণমূলকে হারিয়ে ভোটে জেতে বিজেপি প্রার্থী কুনার হেমব্রম। এবারে অবশ্য তিনি ভোটে দাঁড়াননি। জানা গিয়েছে, ওই হারের পিছনেও গোষ্ঠী দ্বন্দ্বই কাজ করেছে। এবারেও যাতে গোষ্ঠী দ্বন্দ্বের ছায়া নির্বাচনী প্রচারে এসে না পড়ে সেজন্য আগাম সতর্ক তৃণমূল নেতৃত্ব।

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং