চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের গোষ্ঠী-দ্বন্দ্বে বেআব্রু বিজেপির বেহাল দশা

নিজস্ব প্রতিনিধি: গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার বঙ্গ বিজেপি। ফের দলের অন্দরের কোন্দলের খবর সামনে এলো। জলপাইগুড়ির জেলা বিজেপির সভাপতি বদলের দাবিতে দলের কর্মীদের বিক্ষোভে বেআব্রু হয়ে গেল গেরুয়া শিবিরের বেহাল দশা। বুধবার বিকেলে ময়নাগুড়িতে বিজেপি কার্যালয়ে বিক্ষোভ দেখায় বিজেপির মহিলা মোর্চার কর্মীরা।

বুধবার বিকেলে বিজেপি মহিলা মোর্চার কর্মীদের বিক্ষোভে উত্তাল হল বিজেপির কার্যালয়। দলের বিরুদ্ধে কাররযত বিদ্রোহ ঘোষণা করেছেন মহিলা মোর্চার সদস্যরা। এদিন জলপাইগুড়ির জেলা বিজেপির সভাপতি বদলের দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা। দলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভকারী মহিলা মোর্চার সদস্যদের চাঞ্চল্যকর অভিযোগ। বিক্ষোভকারীরা জানান, ‘দলীয় প্রার্থীকে হারাবার জন্য উস্কেছিলেন এখন তারাই মণ্ডল কমিটির সদস্য।’ তাঁদের দাবি, ‘যারা আমাদের বিধানসভার দলীয় প্রার্থীকে হারাবার জন্য উস্কেছিলেন এখন তারাই মণ্ডল কমিটির সদস্য। তাই এদের নেতৃত্ব আমরা মানছি না। এছাড়া যারা জেলা সভাপতির হাত ধরে অতি সম্প্রতি দলে এসেছে, তাদেরকেও মণ্ডল কমিটির সদস্য করা হয়েছে। জেলা সভাপতি সহ মন্ডল কমিটি নতুন করে তৈরী করতে হবে।’

এদিন বিজেপি নেত্রী রত্না রায়, বুলু তরফদারেরা বলেন গত বিধানসভা নির্বাচনের সময় বিজেপির বর্তমান জেলা সভাপতি বাপি গোস্বামী ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৌশিক রায়কে হারানোর জন্য তার অনুগামী মারফৎ আমাদের নির্দেশ দেন। কিন্তু আমরা তার কথা না শুনে প্রার্থীকে জিতিয়েছি। তাদের আরও অভিযোগ বাপি গোস্বামী দুর্নীতিবাজ। নতুন যারা বিজেপি দলে এসেছে তাদেরকে বিজেপিতে পদ দেওয়া হয়েছে। কিন্তু যারা দীর্ঘদিন কঠিন সময়ে দল করেছে তাদের কোনও রকমের পদে রাখা হয়নি। এর ফলে বিজেপি দল দুর্বল হয়ে পরছে। আর সেই কারণেই এই বিক্ষোভ বলে জানান তারা। এ বিষয়ে বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামীর সাথে যোগাযোগ করা হলে তার টেলিফোন বেজে গেলেও উত্তর পাওয়া যায়নি।

Published by:

Share Link:

More Releted News:

“শেষ সুযোগ ২০২৬, মহিলাদের হাতে ত্রিশূল-পাথর তুলে দেবেন মোদি!” বিতর্কিত মন্তব্য লকেটের

১৬ টি মাইকে ভেসে উঠবে হনুমান চাল্লিশা, মিনাখাঁয় গড়ছে শ্রীরাম টাওয়ার

৮০০ কর্মীর গ্রেফতারির আশঙ্কা, কলকাতা হাইকোর্টে দৌড়ল তৃণমূল

বেপরোয়া গতির জের! ‘পুলিশ’ লেখা বাসের ধাক্কায় দুর্ঘটনা, আহত অন্তত ১৫

গোসাবায় তৃণমূল কর্মীকে লক্ষ্য করে চলল গুলি, গ্রেফতার ৩

ভোটের আবহে পতাকা টাঙানোকে ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, চাঞ্চল্য হাড়োয়ায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ